রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ময়মনসিংহ বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ড আয়োজিত ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা ভেড়ামারায় সেনা অভিযানে পিস্তল উদ্ধার বগুড়ার শেরপুরে’সমৃদ্ধ শেরপুর-ধুনট’ এর আয়োজনে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী পাইকগাছায় তিন সহস্রাধিক দুস্থকে কম্বল দিলেন বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন          বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুরে হরিজন দলিত জনগোষ্ঠির শিশুদের নিয়ে কেক কেটে দৈনিক যুগান্তরের ২৪তম বর্ষপূর্তি পালন

রিপোর্টারের নাম / ১৪০ টাইম ভিউ
আপডেট : রবিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৩, ২:৩১ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

দৈনিক যুগান্তরের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুরের পিছিয়ে পড়া জনগোষ্ঠি হরিজন ও দলিত সম্প্রদায়ের শিশুদের নিয়ে কেক কাটার অনুষ্ঠান পালন করা হয়েছে।

আজ রোববার বিকেলে যুগান্তর রংপুর ব্যুরো অফিস ও স্বজন সমাবেশের আয়োজনে নগরীর নিউ জুম্মাপাড়া হরিজন কলোনীর কিক ইউসেফ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠি হরিজন ও দলিত সম্প্রদায়ের সাথে যুগান্তরের এক মেলবন্ধন তৈরি বার্তা দেয়া হলো। এই জনগোষ্ঠিকে পিছনে ফেলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। একই সাথে যুগান্তরের সাথে সর্বস্থরের সকল সম্প্রদায়ের মানুষের সংবাদ পরিবেশনের ধারণা তুলে ধরা চেষ্টা করা হয়েছে।

দৈনিক যুগান্তর রংপুর ব্যুরো প্রধান ও রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হরিজন ও দলিত পরিষদ রংপুর বিভাগীয় কমিটির সভাপতি এ্যাড. মনি লাল দাস, কিক ইউসেফ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর রহমান, দৈনিক যুগান্তর রংপুর ব্যুরো অফিসের ফটো সাংবাদিক উদয় চন্দ্র বর্মন, যুগান্তর স্বজন সমাবেশ রংপুর জেলা কমিটির সভাপতি কবি বাদল রহমান, সদস্য সচিব সাংবাদিক হারুন উর রশিদ সোহেল, হরিজন কলোনীর সভাপতি শ্রী জীবন চন্দ্র, মানবিক অধিকার হনিজন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক হৃদয় বাসফোর প্রমুখ। এসময় হরিজন ও দলিত সম্প্রদায়ের অর্ধশতাধিক শিশু ছেলে-মেয়ে এবং হরিজন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর