বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: শফিকুল ও রফিক সরকারের সংবাদ সম্মেলন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছদ্মবেশে অভিযান অবৈধ স্পিরিট উদ্ধার,গ্রেপ্তার ২ রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ  জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন গণভোটে হ্যাঁ দিলে দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না -ফয়েজ আহমদ তৈয়্যব ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা ভেড়ামারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন ব্র্যাক  ব্যাটারির দুশ্চিন্তা কমাতে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ আনছে রিয়েলমি রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি

রংপুরে ১২ হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার চার

রিপোর্টারের নাম / ১৪৫ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩, ৮:৪৩ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

রংপুরে আলোচিত মাদক ব্যবসায়ী আমিনুল ইসলামসহ চারজনকে আটক করেছে মাকদ দ্রব্যে নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় গোয়েন্দা বিভাগ। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ১১টার দিকে সদর উপজেলার ফতেপুর ভুরাঘাট এলাকায় অভিযান চালিয়ে আটক চারজন ও জব্দকৃত ট্রাক থেকে ১২ হাজার পিচ ইয়াবা ও ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়।

রংপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা যায়, একটি সূত্র জানায় যে ফতেপুর ভুরাঘাট এলাকার বাসিন্দা আমিনুল ইসলামসহ কয়েকজন মাদক কারবারী কক্সবাজার থেকে আসা ইয়াবা লেনদেনের জন্য একত্রিত হয়েছেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান।

এ সময় ভুরাঘাট এলাকায় আমিনুলের বাড়ির সামনের পশ্চিমের পাকা রাস্তার উপর দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাকে আটক করা হয়। এ সময় ফতেপুর ভুরাঘাট এলাকার বাসিন্দা আকবর আলীর ছেলে আমিনুল ইসলামের(৩০) কাছে থেকে দুই হাজার পিচ অ্যামফিটামিনযুক্ত নীল ও কমলা রঙের ইয়াবা ও নগদ ৪২ হাজার টাকা, কক্সবাজারের চকরিয়ার ছৈয়ান্মার ঘোনা এলাকার হাকিম আলীর ছেলে ইদ্রিস আহম্মদ(৩৫) চার হাজার পিচ ও ট্রাকের পেছনের ডালার চটের বস্তার ভেতরে সিনথেটিক ব্যাগে স্কচটেপ দিয়ে মোড়ানো ছয় হাজার পিচ ইয়াবাসহ মোট ১২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় আমিনুল ইসলাম, ইদ্রিস আলী, কক্সবাজারের চকরিয়া বিএম চরের আব্দুল কাদেরের ছেলে মামুন মিয়ার(২০) ও রংপুর নগরীর তাজহাট থানার মডার্ণ মোড় মসজিদপাড়া এলাকার মহাব্বেল মিয়ার ছেলে সৈকত মিয়ার(২৪) আটক করা হয়। আটক মাদককারবারীদের রংপুর সদর কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।

মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক দিলারা রহমান বলেন, আমিনুল ইসলাম আলোচিত মাদক ব্যবসায়ী। তাকে দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখা হয়েছিল। আজ অভিযান চালিয়ে আমিনুলসহ ৪জনকে আটক করে ১২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। প্রতিটি ইয়াবা ওজন ০.১ গ্রাম। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়েছে। আটককৃতদের সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দিয়ে বিকের সাড়ে ৫টায় কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর