সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী সার্ভিস বাংলাদেশ’র উদ্যোগে মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন দক্ষিণাঞ্চলের বৃহত্তম মহিপুরে ব্যবসায়ীদের ‘গার্ডিয়ান’ নেই- দখল, অব্যবস্থাপনা ও দূষণে বাড়ছে দুর্ভোগ

রংপুরে ৫৫ কেজি গাঁজা উদ্ধার একজন গ্রেফতার

রিয়াজুল হক সাগর, রংপুর / ১০৮ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জুলাই ১১, ২০২৫, ১০:৫০ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

রংপুরের কাউনিয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৫ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ট ভ্যান। এ সময় শামীম মিয়া (২৯) নামের একজনকে গ্রেফতার করে র‌্যাব আভিযানিক দল। গ্রেফতার শামীম মিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাধু গ্রামের মুনছুর আলীর ছেলে।

 

গতকাল শুক্রবার দুপুরে শামীম মিয়াকে মাদক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কাউনিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ।

 

ওসি জানান, র‌্যাব-১৩ সদর কোম্পানী রংপুরের একটি আভিযানিক দল বৃহস্পতিবার উপজেলায় কুর্শা ইউনিয়নের মীরবার এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান চালায়। বেলা আড়াইটার দিকে আভিযানিক দল মহাসড়কে সাদা হলুদ রংয়ের কাভার্ড ভ্যান থামনোর সংকেত দিলে চেকপোস্টের সামনে কাভার্ড ভ্যান রেখে গাড়ী থেকে নেমে পালিয়ে যাওয়া চেষ্টা করে শামীম মিয়া। ধাওয়া করে আটকের পর শামিমের দেওয়া তথ্যের ভিত্তিতে কাভার্ড ভ্যানে রাখা ব্যাগের ভিতর থেকে ৫৫ কেজি গাঁজা উদ্ধার র‌্যাবের আভিযানিক দল। এ সময় জব্দ করা হয় একটি এ্যান্ড্রোয়েড ও একটি বাটন মোবাইল এবং মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ট ভ্যানটি।

 

কাউনিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, উদ্ধার হওয়ার বিপুল পরিমান মাদক গাঁজার মুল্য প্রায় ১১ লাখ টাকা। এ ব্যাপারে শুক্রবার র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ধারায় মামলা দায়ের করেছে। মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ট ভ্যানটি জব্দ তালিকায় লিপিবদ্ধ করে থানা চত্তরে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর