শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

রংপুর জেলায় সর্বনিম্ন ৯ দশমিক ৬ ডিগ্রি

রিপোর্টারের নাম / ১১৫ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪, ৬:৫৫ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর।

রংপুরসহ উত্তরাঞ্চলের ৮ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কনকনে ঠাণ্ডা আর বাতাসের আদ্রতা বাড়ায় শীতের অনুভুতি হচ্ছে এ অঞ্চলে। মঙ্গলবার সকালে রংপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে ঠাণ্ডায় কাঁপছে রংপুরসহ উত্তরাঞ্চল।আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, আগামী দু’এক দিন তাপমাত্রা আরো তাপমাত্রা কমতে পারে। ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা রংপুরে নামতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এদিকে তীব্র শীতে বিপাকে পড়ছেন শ্রমজীবী মানুষেরা। অন্যদিকে ঠাণ্ডার কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শীত জনিত রোগীর সংখ্যাও বেড়ে গেছে। গ্রামাঞ্চলে শীত নির্বারণের জন্য খরকুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে অসাবধানত দগ্ধ হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন ৩৪ জন। গত এক মাসে এই হাসপাতালে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিন নারী।রংপুর বিভাগের ৮ জেলার মঙ্গলবারের তাপমাত্রা রংপুরে ৯ দশমিক ৬ ডিগ্রি,পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৩ ডিগ্রি, নীলফামারীর সৈয়দপুরে ৯ ডিগ্রি, কুড়িগ্রামের রাজারহাটে ৭ দশমিক ৫ ডিগ্রি, দিনাজপুরে ৮দশমিক ৬ ডিগ্রি, নীলফামারীর ডিমলায় ৮ দশমিক ৮ ডিগ্রি, গাইবান্ধায়-৯ দশমিক ৩ ডিগ্রি ও লালমনিরহাটে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রের্কড করেছেন রংপুর আবহাওয়া অফিস।অন্যদিকে রংপুর বিভাগে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা থাকায় সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কমসূচি বন্ধ ঘোষণা করছেন প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক মো. মুজাহিদুল ইসলাম। ফলে শিশু ও বয়স্কদের গরম কাপড় পরার পরামর্শ দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর