শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর / ৫১ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর 

 

রংপুর বিভাগের বিভিন্ন জেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)—১৩ এর নেতৃত্বে যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

 

প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধী গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একই সঙ্গে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং জাতীয় ও স্থানীয় নির্বাচন উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করে আসছে এই বাহিনী।

 

নির্বাচনকে কেন্দ্র করে রংপুর বিভাগের সকল জেলার ঝুঁকি পর্যালোচনা করে শান্তি—শৃঙ্খলা বজায় রাখা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব—১৩সহ যৌথ বাহিনীর টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং একাধিক স্থানে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পঞ্চগড় জেলার বোদা উপজেলায় একটি যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। বোদা মডেল পাইলট স্কুল থেকে শুরু হয়ে পাঁচপীর ও সাকুয়া এলাকা প্রদক্ষিণ করে দুপুর ২টা ৪০ মিনিটে বোদা উপজেলা পরিষদ চত্বরে গিয়ে মহড়াটি শেষ হয়। এতে বোদা উপজেলা প্রশাসন, র‍্যাব—১৩ ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

 

একই দিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ঠাকুরগাঁও—১ আসনের সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ঠাকুরগাঁও—২ আসনের হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে পৃথক দুটি যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। এসব মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও র‍্যাব—১৩ এর সদস্যরা অংশ নেন।

 

এছাড়া সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নীলফামারী জেলার ডিমলা উপজেলা ও নাওতারা ইউনিয়ন এলাকায় র‍্যাব—১৩সহ যৌথ বাহিনীর আরেকটি যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। ডিমলা থানা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করা এই মহড়ায় অংশ নেয় র‍্যাব—১৩, সিপিসি—২ নীলফামারী ক্যাম্প, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এসময় সশস্ত্র টহল, যানবাহন তল্লাশি ও জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া হয়।

 

একই তারিখে বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত রংপুর জেলার মিঠাপুকুর এলাকাতেও একটি যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। এতে মিঠাপুকুর উপজেলা প্রশাসন, র‍্যাব—১৩, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ ও বিজিবির সদস্যরা অংশগ্রহণ করেন।

 

র‍্যাব—১৩ জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার নিশ্চিত করতে এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা, গুজব, সন্ত্রাসী তৎপরতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং চেকপোস্ট, মোবাইল টহল ও বিশেষ অভিযানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে। চিহ্নিত সন্ত্রাসী, অপরাধী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর