শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

রংপুর বিভাগের ১৯ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের শপথগ্রহণ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১০০ টাইম ভিউ
আপডেট : বুধবার, মে ২৯, ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ণ

রিয়াজুল হক সাগর,রংপুর।

১৪ই জ্যৈষ্ঠ, (২৮শে মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম পর্যায়ে রংপুর বিভাগের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮শে মে) রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণকে শপথবাক্য পাঠ করান রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন।শপথগ্রহণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, দেশের উন্নয়ন ও মানুষের সেবা করাই সবার লক্ষ্য হওয়া উচিত। জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে কোনো বিরোধ নেই। সবাই একসঙ্গে কাজ করলে অনেক অসাধ্য সাধন করা সম্ভব। গত পনেরো বছরে দেশের আর্থসামাজিক অবস্থার অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে। মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। কিন্তু সমাজের অসংগতি এখনো দূর হয়নি। তাই জনপ্রতিনিধিগণকে সমাজের অনিয়ম, দুর্নীতি, মাদক, বাল্যবিবাহ-সহ সামাজিক অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থার প্রতিফলন ঘটানোর জন্য তিনি জনপ্রতিনিধিগণের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আবু জাফর, বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোঃ রিয়াজ উদ্দিন, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, মঙ্গলবার (২৮শে মে) রংপুর বিভাগের ১৯ উপজেলা পরিষদের নব নির্বাচিত ১৯ জন চেয়ারম্যান ও ৩৮ জন ভাইস চেয়ারম্যান শপথগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর