রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ময়মনসিংহ বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ড আয়োজিত ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা ভেড়ামারায় সেনা অভিযানে পিস্তল উদ্ধার বগুড়ার শেরপুরে’সমৃদ্ধ শেরপুর-ধুনট’ এর আয়োজনে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী পাইকগাছায় তিন সহস্রাধিক দুস্থকে কম্বল দিলেন বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন          বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুর বিভাগে বহুল প্রতীক্ষিত গ্যাস সঞ্চালন লাইনের উদ্বোধন

রিপোর্টারের নাম / ১৬৬ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, নভেম্বর ১৪, ২০২৩, ৮:৩৯ অপরাহ্ণ

রিয়াজুল হক:

 

বহুল প্রতীক্ষিত পাইপ লাইনে গ্যাস আসলো রংপুর বিভাগে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্যাস সঞ্চালন লাইনের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর পীরগঞ্জ উপজেলার নিয়ামতপুর চৌরাহাট এলাকায় গ্যাস স্টেশন প্রাঙ্গনে ফলক উন্মোচন ও গ্যাস প্রজ্জ্বলন করেন, পেট্রো বাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার। এ সময় উপস্থিত ছিলেন, গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রুখসানা নাজমা ইছহাক, মহাব্যবস্থাপক (ট্রান্সমিশন বিভাগ) প্রকৌশলী মোঃ জাহির উদ্দিন, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর হোসেন, পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীমসহ প্রশাসন ও পেট্রো বাংলার কর্মকর্তারা।

এ সময় পেট্রো বাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার সাংবাদিকদের বলেন, সরকার উত্তরাঞ্চলে শিল্পায়নের মাধ্যমে বিপুল পরিমান মানুষকে শ্রমে যুক্ত করাসহ নতুন উদ্যোক্তা তৈরী করতে চায়। তাই নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রায় ৭’শ কিলোমিটার দূর থেকে রংপুর বিভাগে গ্যাস সরবরাহ করা হচ্ছে। আমরা আপাতত শিল্প এলাকায় গ্যাস দিবো। ২০২৬ সালে আমাদের পর্যাপ্ত গ্যাস সরবরাহের সক্ষমতা অর্জনের কথা। এটি হলে সর্বক্ষেত্রেই গ্যাস সরবরাহ করা হবে।

তিনি আরও বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে পশ্চিমাঞ্চলীয় গ্যাস কোম্পানী লিমিটেড বিতরণ পাইপ লাইন স্থাপনের কাজ শুরু করবে। তারা পাইপসহ সব ধরনের সরঞ্জাম সংশ্লিষ্ট এলাকায় নিয়ে গেছে। গ্যাসের পরিমিত ব্যবহার করে শিল্প এলাকায় গ্যাস দিতে আমরা কাজ করছি। সেই সাথে সংযোগকৃত এলাকায় গ্যাসের চাপ যেন ঠিক থাকে সেদিকেও লক্ষ্য রাখা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর