বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: শফিকুল ও রফিক সরকারের সংবাদ সম্মেলন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছদ্মবেশে অভিযান অবৈধ স্পিরিট উদ্ধার,গ্রেপ্তার ২ রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ  জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন গণভোটে হ্যাঁ দিলে দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না -ফয়েজ আহমদ তৈয়্যব ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা ভেড়ামারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন ব্র্যাক  ব্যাটারির দুশ্চিন্তা কমাতে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ আনছে রিয়েলমি রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আরপিএমপি হারাগাছ থানার পুলিশ সদস্যদের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত 

রিপোর্টারের নাম / ১৮৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, জুলাই ৫, ২০২৩, ৭:৫৯ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর,রংপুর

 

বুধবার  ০৫ জুলাই ২০২৩  বিকাল ৩টা ৩০ মিনিটে  রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার মহোদয়ের সাথে আরপিএমপি হারাগাছ থানার সকল পুলিশ সদস্যদের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

হারাগাছ থানার পক্ষ থেকে সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়কে প্রথমে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পরে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। সালামি গ্রহণ শেষে তিনি গার্ড পরিদর্শন করেন।

 

উক্ত মতবিনিময় সভায় মাননীয় পুলিশ কমিশনার মহোদয় নগরী থেকে মাদক নির্মূলের বিষয়ে বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন। মাদকের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত তিনিও জিরো টলারেন্স ঘোষণা করেন। একইভাবে তিনি জুয়ার বিষয়েও কঠোর মনোভাব ব্যক্ত করেন। এছাড়া তিনি সকল পুলিশ সদস্যকে জনগণের সাথে ভালো আচরণ করা, তাদের হয়রানি না করা, সর্বোচ্চ সেবা দান করার বিষয় উল্লেখ করেন এবং উল্লেখিত বিষয়সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নীতকরণে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সর্বোপরি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনগণের পুলিশ হওয়ার জন্য এবং তাঁর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে কাজ করার জন্য সকলকে আহ্বান জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।

পরবর্তীতে তিনি থানা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং থানা কম্পাউন্ডসহ মালখানা, অস্ত্রাগার পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) জনাব উত্তম কুমার পাল পিপিএম; উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জনাব মোঃ আবু মারুফ হোসেন; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব উৎপল কুমার রায়; সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) জনাব মোঃ সোহানুর রহমান সোহাগ; সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) জনাব সুব্রত ব্যানার্জী এবং অফিসার ইনচার্জসহ অন্যান্য পদবীর পুলিশ সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর