বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন নাসিমা আক্তার ( শিমু )  ব্রিতে কর্মজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা  ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় বন্যপ্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণে পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে ধরা’র স্মারকলিপি  রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

রংপুর মেডিকেলে অর্থের অভাবে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মিঠুন রায়, সাহায্যের আবেদন

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম / ৬৯ টাইম ভিউ
আপডেট : রবিবার, নভেম্বর ২, ২০২৫, ৩:৪৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম

 

রাজারহাটের ছেলে অর্থের অভাবে চিকিৎসা করতে না পেরে ক্রমশই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন এক যুবক। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘরিয়ালডাঙ্গা কামারপাড়া গ্রামের সহায় সম্বলহীন পিতা ফুলপদ রায়ের ছেলে যুবক মিঠুন রায়। অন্যের কাপড়ের দোকানে কাজ করা মিঠুন রায় এক কঠিন রোগে আক্রান্ত হয়ে ঢাকার খিলখেত এলাকার কাটাবন হেলথকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা গ্রহণ করেন। এসময় তার বাম হাতে পঁচন ধরলে চিকিৎসকের পরামর্শ মোতাবেক ধারদেনা করে পঁচন ধরা হাতটি কেটে ফেলা হয়।

 

দরিদ্র মিঠুন রায় টাকার অভাবে ঢাকা থেকে অসুস্থ অবস্থায় বাড়ী এসে স্বপ্নের পৃথিবীতে বেঁচে থাকার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। রমেকে চিকিৎসাধীন অবস্থায় থাকলেও অর্থাভাবে চিকিৎসার ব্যয়ভার নির্বাহ করতে না পারায় রোগের যন্ত্রণা নিয়ে এক ধরনের বিনা চিকিৎসায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় ৩১ নম্বর ওয়ার্ডের বেডে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এই সুন্দর পৃথিবীতে বাঁচার জন্য তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারসহ সর্বস্তরের মানুষের নিকট সহযোগিতার আবেদন জানিয়েছেন। আপনি/আপনারা দয়া করে বিকাশ নাম্বারে-০১৩৩৩-৮৯০৮৩৮ আপনার সাহায্য পাঠিয়ে একজন মৃত্যুপ্রায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর