শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আগুন

রিপোর্টারের নাম / ১৮৯ টাইম ভিউ
আপডেট : বুধবার, ফেব্রুয়ারি ২২, ২০২৩, ২:০৮ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিচ তলায় বার্ন ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরের এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। এই অগ্নিকাণ্ডে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা । এসময় বার্ন ইউনিটে থাকা রোগীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। অনেকে এদিক সেদিক ছুটাছুটি করেন।

 

রমেক হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ২ টা ৪০ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ফায়ার সার্ভিসকে খবর দিলে দুইটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। বার্ন ইউনিটের বৈদ্যুতিক তার থেকে এই অগ্নিকাণ্ডের সূচনা।

 

রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বাদশা মাসুদ আলম বলেন, আমরা যাওয়ার আগেই হাসপাতালের লোকজন আগুন নিভিয়ে ফেলেন। খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি। বৈদ্যুতিক কারণে আগুন লেগেছিল।

 

হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী বলেন, বিদ্যুতের সুইচ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। বড় ধরণের ক্ষতির আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর