শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা গাজীপুর- ১আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান গাজীপুরে সৎ মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ,পলাতক ছেলে কুষ্টিয়া-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বিজয়ী ভোটের ঝড়ে নতুন ভোর-বিএনপির ঐতিহাসিক বিজয় : প্রফেসর ড. মো: আবু তালেব, বাউবি

রংপুর -১ আসনে যাচাই বাছাইয়ে জাতীয় পার্টির মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

রিয়াজুল হক সাগর, রংপুর / ৭৩ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিন বৃহস্পতিবার (১ জানুয়ারী) রংপুর-১ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের দাখিল করা ৯টি মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৮টি মনোনয়নপত্র বৈধ এবং ১টি মনোনয়নপত্র জাতীয় পার্টির অবৈধ ঘোষণা করা হয়েছে।

দ্বৈত নাগরিকপত্র সংক্রান্ত জটিলতার কারণে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা রংপুরের জেলা প্রশাসক এনামুল আহসান। বাকি ৮টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা প্রার্থীরা হলেন–বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী মোকাররম হোসেন সুজন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জননেতা রায়হান সিরাজী, গণ অধিকার পরিষদের হানিফুর রহমান সজীব, নাগরিক পার্টি এনসিপির আল মামুন, ইসলামী ফ্রন্টের মোহাম্মদ আনাস, ইসলামী আন্দোলনের গোলাম মোস্তফা বাবু, বাসদ মার্কসবাদীর আহসানুল আরেফিন এবং খেলাফত মজলিসের মমিনুর রহমান।

রিটার্নিং কর্মকর্তা রংপুরের জেলা প্রশাসক এনামুল আহসান জানায়, ৮টি মনোয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী সাংবাদিকদের জানান আমি মহামান্য আদালতে আমার মনোনয়নপত্র অবৈধ ঘোষণার বিরুদ্ধে আপিল করব আমি মনে করি ইনশাআল্লাহ আদালতের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত চলে আসবে ন্যায্য বিচার পাবো ইনশাআল্লাহ। লাঙ্গল প্রতীকে নির্বাচনে অংশ নেব এবং আপনাদের দেওয়া মহামূল্যবান ভোটে বিজয়ী হব।

তিনি আরো বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাইয়ের সময় ঘোষণা দিয়েছিলেন, দাখিলকৃত মনোনয়নপত্রে বড় ধরনের ভুল না থাকলে মনোনয়নপত্র বাতির করা হবে না। কিন্তু আমার সামান্য ত্রুটি থাকার কারণে আমার মনোনয়নপত্রটি অবৈধ ঘোষণা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর