বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

রফিকুল ইসলাম রাতার বহিষ্কারাদেশ প্রত্যাহার সমর্থকদের মধ্যে আনন্দ উল্লাস

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ২৯ টাইম ভিউ
আপডেট : সোমবার, নভেম্বর ১৭, ২০২৫, ৮:১৯ অপরাহ্ণ

নজমুল হক স্টাফ রিপোর্টার গাজীপুর

 

গাজীপুর মহানগরীর ১৭ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম রাতার বিরুদ্ধে পূর্বে আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে তিনি পুনরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্য হিসেবে বহাল হলেন। বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি প্রকাশ করা হয়েছে, যা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।চিঠিতে উল্লেখ করা হয়, দলের দীর্ঘদিনের কর্মী হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে অসামঞ্জস্যের অভিযোগে প্রাথমিক সদস্য পদ বাতিল করা হলেও পরে তদন্ত ও পর্যালোচনার ভিত্তিতে সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে পুনরায় দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় বিএনপি ও দলীয় নেতাকর্মীরা রফিকুল ইসলাম রাতার সক্রিয়তা, ত্যাগ, দলের প্রতি আনুগত্য এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বিবেচনায় এ সিদ্ধান্তকে সময়োপযোগী বলে মনে করছেন। তারা বলছেন, তার ফেরায় গাজীপুর বাসন বিএনপিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।

 

এদিকে ১৭ নং ওয়ার্ড ও আশপাশের এলাকাজুড়ে সমর্থকদের মধ্যে আনন্দমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। দলীয় নেতাকর্মীদের মতে, এ সিদ্ধান্ত তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক ঐক্য ও শক্তি বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।একজন স্থানীয় নেতা বলেন, রফিকুল ইসলাম রাতার নেতৃত্বে, দক্ষতা ও রাজনৈতিক প্রজ্ঞার পরিচিত একটি নাম। তিনি দলে ফেরায় আমাদের শক্তি ও সম্ভাবনা উভয়ই বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বিএনপি সমর্থিত সাধারণ ভোটারদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করেন এবং দলীয় হাইকমান্ডকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর