সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রংপুরে মধ্যপানে দু-জনের মৃত্যু মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় ৫ দিনব্যাপী স্কাউটস পিএল কোর্স শুরু, পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা টঙ্গীতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অর্ধশতাধিক শ্রমিক! কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি বাংলাদেশি যুবক কে আটক বিএসএফ এর বিরুদ্ধে বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে লাঠি নিয়ে মা-মেয়ের তাড়া বাউবিতে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা বৃত্তি চুক্তিপত্র স্বাক্ষর গবেষণা ও উদ্ভাবনমুখী শিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমে ডুয়েট হবে সেন্টার অব এক্সিলেন্সঃডুয়েট উপাচার্য শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত সমাজসেবার লাইসেন্সে অবৈধ ক্ষুদ্রঋণ ব্যবসা,এমআরএ অনুমোদন ছাড়াই অভয়নগরে চলছে সুদ ও কিস্তির দৌরাত্ম্য

রমেক ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণার রাতেই সাবেক সা.সম্পাদকের কক্ষে ভাঙচুর-লুটপাট

রিপোর্টারের নাম / ৩১৭ টাইম ভিউ
আপডেট : বুধবার, জুলাই ৫, ২০২৩, ৬:৫৯ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর 

 

রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণার রাতেই কমিটির সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাজিবুল হাসান তারেকের হোস্টেলের কক্ষে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

 

বুধবার (৫ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে  মেডিকেল কলেজ ক্যাম্পাসের পিন্নু হোস্টেলে তার কক্ষে ব্যাপক ভাঙচুর করে ছাত্রলীগের একটি গ্রুপ।

তারেকের অভিযোগ, কমিটি ভাঙার খবর শুনে সন্ধ্যায় রুম থেকে বাইরে যাই। কিছুক্ষণ পর রুমে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে সঙ্গে সঙ্গে কলেজ প্রশাসন ও পুলিশকে খবর বিষয়টি জানাই। তারা এসে কক্ষটি নতুন একটি তালাবদ্ধ অবস্থা দেখতে পান। দলের কতিপয় কর্মীর নেতৃত্বে এ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন তারেক।

 

রংপুর ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান জানান, ঘটনাস্থল রাতেই ঊর্ধ্বতন পুলিশ পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে কারা জড়িত তদন্ত করে দেখা হচ্ছে।

 

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, বিভিন্ন উপদলীয় কোন্দলে বিভক্ত ছিলো রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগ। কমিটি ভাঙার খবর জেনে একটি অংশ আরেকটি অংশের ওপর হামলা করে। গত মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগ তিনটি পৃথক বিবৃতি দিয়ে মেয়াদোত্তীর্ণ রংপুর মহানগর ও রংপুর মেডিকেল কলেজ শাখা বিলুপ্ত ও রংপুর জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করে।

 

উল্লখ্য, গত রোববার ছাত্রলীগের রংপুর বিভাগীয় কর্মীসভায় কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ কেন্দ্রীয় কমিটির নেতাদের উপস্থিতিতে নীলফামারী থেকে আসা জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় দুই দিনের মাথায় জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত ও মহানগর এবং মেডিকেল কলেজ কমিটি মেয়াদোত্তীর্ণের কারণে বিলুপ্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর