শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

রহমত আলী একটি ইতিহাস, এ্যাড শাহীন 

রিপোর্টারের নাম / ২১৬ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ৮:৫০ অপরাহ্ণ

সুমন গাজী:

 

গাজীপুরের শ্রীপুর উপজেলার কৃতি সন্তান সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রহমত আলীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শ্রীপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির উদ্যোগে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শ্রীপুর প্রেসক্লাবের আহবায়ক মাহবুব আলম এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেনের সঞ্চালনায় মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন শাহীন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আহমাদুল করিম দাড়া( মন্ডল), গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া, দৈনিক বাস্তব পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাফেজ মোঃ হাবিবুর রহমানসহ শ্রীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

 

 

জনাব শাহীন তার বক্তব্য বলেন, রহমত আলী ছিলেন একটি ইতিহাস যিনি মাত্র আড়াই বছরে এতিম হন। তিনি যখন যুবক তখন তিনি পথ চলতে শুরু করেন তখন তিনি অভিভাবকহীন। কিন্তু রহমত আলী তার সততা ও ন্যায়পরায়নাতার সুবাধে রচনা করেন একটি ইতিহাস। অ্যাডভোকেট রহমত আলী গাজীপুর-৩ (শ্রীপুর-কালিয়াকৈর-১৯৬) আসন থেকে আওয়ামী লীগের টিকিটে নৌকা প্রতীক নিয়ে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের ১ সেপ্টেম্বরে স্থানীয় সরকার কমিশনের চেয়ারম্যান ও ১৯৯৬ সালের ২৩ সেপ্টেম্বর জাতীয় সংসদের বিশেষ কমিটির সভাপতি নির্বাচিত হন। ১৯৯৯ সালের ২৮ ডিসেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন। আমৃত্যু তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্য ছিলেন।

তিনি ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন। তার জন্ম ১৯৪৫ সালের ১৬ সেপ্টেম্বর গাজীপুরের শ্রীপুরে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর