সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ২   একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু ভেড়ামারায় দোকানে ভাঙরচুর, লুটপাট ও মিথ্যা মামলা করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে শ্রীপুরের রাজনীতিতে আস্থার নাম: বিল্লাল হোসেন বেপারী কাশিমপুরে নির্মানের পরে ধসে পড়ল প্রায় ৩০ মিটার সড়ক দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ

রাজশাহীতে আবাসিক হোটেলে অভিযান; আটক ১৭

রিপোর্টারের নাম / ১৮২ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জুন ২৮, ২০২৪, ৮:৫১ অপরাহ্ণ

লিয়াকত হোসেন রাজশাহী ব্যুরো:

 

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষীপুর জিপিও’র সামনে বনলতা আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অসামাজিক কাজের অভিযোগে হোটেল মালিকসহ ১০ জন পুরুষ ও ৭ জন নারীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

গ্রেপ্তারকৃতরা হলেন হোটেল মালিক মো: মোন্তাজ (৫৮), ম্যানেজার মো: মিজানুর রহমান (৪০), কর্মচারী মো: মঞ্জু (৫৩) ও মো: ইয়াসিন আলী (৪৩) এবং অভিযুক্ত মো: এসকেন্দার (৬০), মো: সোহাগ (২০), সাকিব হোসেন (২২), মো: বিপ্লব শেখ (২০), মো: রকিবুল ইসলাম (২৩) ও মো: মাহমুদ হাসান (৩২)।

 

আটককৃত নারীরা হলেন মোসা: তোতা বেগম রুপা (৩০), মোসা: রত্না খাতুন (২৪), মোসা: নদী আক্তার জোৎনা (২৮), মোসা: রাহিমা খাতুন (৩০), মোসা: সালমা (৩০), মোসা: শিল্পি (৩২) ও মোসা: পারুল (৪৫)।

 

পুলিশ সূত্রে জানা যায়, ২৮ জুন শুক্রবার দুপুর ১২ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে.এম.আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো: মশিউর রহমান, এসআই মো: সাইমন ইসলাম ও তাঁদের টিম গোপন সংবাদের ভিত্তিতে বনলতা আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৬ পুরুষ ও ৭ নারীকে আটক করে আরএমপি ডিবি অফিসে আনা হয়। এছাড়া হোটেল মালিক, ম্যানেজার ও কর্মচারীদের আটক করা হয়।

 

 

গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, হোটেলের মালিক ও ম্যানেজার এবং কর্মচারীরা বিভিন্ন এলাকা থেকে নারীদের কাজ দেওয়ার কথা বলে ফুঁসলিয়ে রাজশাহীতে নিয়ে আসে। এরপর তাদের পাঁচার করার উদ্দেশ্যে বনলতা আবাসিক হোটেলের গোপন কক্ষে আটক রেখে পতিতাবৃত্তি করায়।

 

হোটেল মালিকসহ গ্রেপ্তারকৃতদের পুরুষদের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মানব পাচার আইনে মামলা রুজু করে এবং নারীদের আরএমপি অধ্যাদেশে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর