শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

রাজশাহীতে ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

লিয়াকত হোসেন / ৫০ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫, ৪:৪৪ অপরাহ্ণ

লিয়াকত হোসেন

ডিবিসি নিউজে প্রচারিত রুবেলের সহযোগী হিসেবে একটি ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশের ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন লক্ষ্মীপুরের শিক্ষক ও ক্লিনিক ব্যবসায়ী মোঃ জাহিদ হাসান।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর মোড় রিফ্রেশমেন্ট রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের তিনি বলেন, ডিবিসি নিউজে প্রকাশিত প্রতিবেদনে তাকে চন্ডিপুরের কথিত শীর্ষ সন্ত্রাসী রুবেলের সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। অথচ তার সঙ্গে ওই ব্যক্তির কোনো পরিচয় বা সম্পর্ক নেই।

তিনি অভিযোগ করে বলেন, আমি বিগত সরকারের সময় ১৮টি রাজনৈতিক মামলার আসামি ছিলাম। ছয়বার কারাভোগ করেছি, ১৫ মাস জেলে থেকেছি। জেলে থাকাকালীন আমার বাবাকে হারিয়েছি। এতকিছুর পরও আমাকে আওয়ামী সন্ত্রাসী রুবেলের সঙ্গে জড়ানো হাস্যকর ও ষড়যন্ত্রমূলক।

সংবাদ সম্মেলনে জাহিদ হাসান জানান, টিবি হাসপাতাল সংক্রান্ত একটি মামলার জেরে চলতি মাসের ৫ আগস্ট কাজল কর্তৃক তালা লাগানোর ঘটনায় রাজপাড়া থানা জামায়াতের পক্ষ থেকে তাকে সেখানে পাঠানো হয়েছিল। তিনি গিয়ে দখলমুক্ত করতে সহায়তা করেন এবং উপস্থিত সবাইকে জানান—বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান, আদালতের রায়ই চূড়ান্ত হবে।

তিনি আরও দাবি করেন, কিছু চাঁদাবাজদের স্বার্থে ও বিশেষ সুবিধা নিয়ে তার বিরুদ্ধে অসত্য সংবাদ প্রচার করা হয়েছে। এতে তার ব্যক্তিগত ও সামাজিক সম্মানহানি হয়েছে।

সংবাদ সম্মেলনে জাহিদ হাসান ঘোষণা দেন, তিনি এ ঘটনায় শিগগিরই আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর