বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন নাসিমা আক্তার ( শিমু )  ব্রিতে কর্মজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা  ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় বন্যপ্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণে পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে ধরা’র স্মারকলিপি  রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

রাজশাহীতে সরকারি খাস জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

লিয়াকত হোসেন / ৫৬ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫, ৮:২৬ অপরাহ্ণ

লিয়াকত হোসেন 

 

রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নে সরকারি খাস জমি দখল করে দোকানঘর ও স্থাপনা নির্মাণের অভিযোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা ও উপজেলা প্রশাসন।

 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রেন্টুর মোড়ে এ অভিযান পরিচালিত হয়।রাজশাহী জেলা প্রশাসকের নির্দেশে খাসজমি অবৈধ দখলমুক্ত করতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে এক্সকেভেটরের মাধ্যমে সরকারি খাস জমিতে হরিপুর এলাকার স্থানীয় বাসিন্দা রেন্টুর দোকান ও নির্মাণাধীন অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয় এবং সেখানে লাল পতাকা টানিয়ে সরকারি দখল নিশ্চিত করা হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা) মানজুরা মুশাররফ। এসময় উপস্থিত ছিলেন,পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ, পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার বিপুল চন্দ্র সাহা।

 

এছাড়া জেলা পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা, যারা এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।

 

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ৪০ নম্বর হরিপুর মৌজার আরএস ১৬৮১ নম্বর দাগের ২.০৪ একর জমি সরকারি খাস জমি হিসেবে রেকর্ডভুক্ত। সরেজমিন তদন্তে দেখা যায়—মো. রেন্টু (পিতা-মৃত গিয়াস উদ্দিন, সাং—হরিপুর, পবা, রাজশাহী) প্রায় ১১৫৬ বর্গফুট (০.০২৬৫ একর) জায়গায় পাকা ছাদ ঢালাই ঘর নির্মাণ করেছিলেন।এছাড়া আব্দুল হাই (মন্টু) (পিতা-মৃত লোকমান সরকার, সাং—হরিপুর, পবা, রাজশাহী) প্রায় ৯৫০ বর্গফুট (০.০২১৮ একর) জায়গায় টিনসেড দোকানঘর নির্মাণ করেছিলেন।

 

সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ দখলমুক্ত করতে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর