শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু দেশটা ধংস হোক দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি

রাজশাহীতে ৭০ টাকার জন্য মাছ বিক্রেতার পা ভাঙলো এক সন্ত্রাসী

রিপোর্টারের নাম / ১২২ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪, ৫:৩৫ অপরাহ্ণ

লিয়াকত হোসেন :

 

রাজশাহী মহানগরীর বড় বনগ্রাম টেক্সটাইল মিল এলাকায় মাছ বিক্রির পাওনা ৭০ টাকা চাওয়ায় মাছ বিক্রেতাকে রডের শাবল ও ধারালো অস্ত্র দিয়ে জখম করেছে এক সন্ত্রাসী।

 

গুরুতর জখম অবস্থায় মাছ বিক্রেতা মিজানুর রহমান (৩০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। মিজানুর বড়বনগ্রাম ভাড়ালিপাড়া এলাকায় নাবরুল ইসলামের ছেলে।

 

এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত সন্ত্রাসী হাসনাত (২৫)কে গ্রেফতার করতে পারেনি। হাসনাত (২৫) শাহমুখদম থানাধীন বড় বনগ্রাম রায়পাড়া এলাকার মৃত গানদু’র ছেলে।

 

এই ঘটনায় শাহ মখদুম থানায় হাসনাতকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর ছোট ভাই সোহেল রানা।

 

 

অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর সকালে মিজানুর মাছ বিক্রয়েরর জন্য শাহমখদুম থানাধীন বড়বনগ্রাম রায়পাড়া টেক্সটাইল মিলের পিছনে হাসনাতের মুদি দোকানের সামনে গিয়ে পূর্বের মাছ বিক্রির ৭০ টাকা চাইতে গেলে টাকা না দিয়ে উল্টো গালমন্দ করতে থাকে চুপ করতে বলায় মুদির দোকান থেকে লোহার শাবল নিয়ে এলোপাথাড়ি পায়ে আঘাত করে ডান পায়ের হাটু ভেঙ্গে ফেলে এবং বড় ক্ষতের সৃষ্টি হয়ে রক্তখরন হতে থাকে।

 

আহতের পরিবার জানায়, থানায় মামলা করায় সন্ত্রাসী হাসনাত জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এ ঘটনার সুষ্ঠু বিচার ও মামলার আসামিকে আটক করার জন্য দাবি জানাচ্ছেন ভুক্তভোগীরা।

 

অভিযোগের বিষয়ে শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ মাহাবুব হোসেন বলেন, মামলা হয়েছে মারধরের ঘটনা সঠিক ওকে ধরার চেষ্টা করছি আইনগত ভাবে যে ব্যবস্থা নেওয়ার আমরা সেটা নেবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর