শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু দেশটা ধংস হোক দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি

রাজশাহীর কাটাখালীতে ছিনতাইয়ের ঘটনায় তিনজন গ্রেপ্তার

রিপোর্টারের নাম / ১৫১ টাইম ভিউ
আপডেট : রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫, ৮:৪৩ অপরাহ্ণ

লিয়াকত হোসেন

 

রাজশাহীর উপকন্ঠ কাটাখালী এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালী থানা পুলিশের একটি টিম। এসময় আসামিদের কাছ থেকে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার হয় এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন মো: শিমুল (২৪), মো: আকতার হোসেন (৩৫) ও মো: সিহাব (২৬)। শিমুল রাজশাহী মহানগরীর পবা থানার পারিলা গ্রামের মো: শামসুল হকের ছেলে, আকতার হোসেন মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর গ্রামের মো: আ: সাত্তারের ছেলে এবং সিহাব মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর থান্দারপাড়ার মৃত পলান আলীর ছেলে।

 

 

 

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার মো: সোহাগ বাবু একজন অটোরিকশা চালক।

 

সে গত ৩১ জানুয়ারি সন্ধ্যায় তিনজন যাত্রী নিয়ে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট হতে আশরাফের মোড়ের উদ্দেশ্যে রওনা দেন। সে আশরাফের মোড়ের কাছে পৌঁছালে ঐ তিনজন যাত্রী তাকে থামতে বলে। এসময় তাদের সহযোগী আরেক ছিনতাইকারী ধারালো ছুরির ভয় দেখায়।

 

 

 

পরবর্তীতে তারা ৪ জন মিলে অটোরিকশা চালক সোহাগকে কিল-ঘুষি মেরে অটোরিকশাসহ তার কাছে থাকা ১৫শত টাকা ও ১ টি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। সোহাগের অভিযোগের পরিপ্রেক্ষিতে কাটাখালী থানায় একটি মামলা রুজু হয়।

 

পরবর্তীতে কাটাখালী থানার এসআই আ: রাজ্জাক ও তাঁর টিম পহেলা ফেব্রুয়ারি বিকাল ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজশাহী চারঘাট উপজেলায় অভিযান পরিচালনা করে আসামি শিমুল ও আকতারকে গ্রেপ্তার করেন। এসময় আসামিদের কাছ থেকে সোহাগের ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের সহযোগী শিহাবসহ অপর আসামিদের নাম প্রকাশ করে। এদিকে শিহাব একটি মামলার ওয়ারেন্টমূলে কাটখালী থানায় পূর্বে থেকেই আটক ছিল। আসামিরা সংঘবদ্ধ ছিনতাইকারী। তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর