শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ০৩টি সংসদীয় আসনে বিজয়ী হলেন জামায়াত মনোনীত প্রার্থীরা  কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ‎৬১ হাজার ভোটের ব্যবধানে বাজিমাত: গাজীপুর-৩ আসনে বিজয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের ৪ আসনে ধানের শীষের আধিপত্য, কাপাসিয়ায় ‘দাঁড়িপাল্লা’র চমক ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন

রাজশাহীর পবায় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা 

রিপোর্টারের নাম / ১৪০ টাইম ভিউ
আপডেট : বুধবার, জুলাই ৫, ২০২৩, ৩:১৭ অপরাহ্ণ

লিয়াকত হোসেন রাজশাহী:

 

 

 

রাজশাহী পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

দীর্ঘ ১যুগ ৬নং হরিয়ান ইউনিয়ন পরিষদের সীমানা জটিলতায় বন্ধ থাকার পর আগামী ১৭ ই জুলাই এ নির্বাচন হতে চলেছে।

 

এরি ধারাবাহিকতায় বুধবার (৫ জুলাই) সকাল ১১ টায় হরিয়ান সুগার মিলসের ট্রেনিং কমপ্লেক্স অডিটোরিয়ামে এ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

 

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশেরঅতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন) মো. ফারুক হোসেন, বিশেষ পুলিশ সুপার (নগর বিশেষ শাখা) মুহম্মদ আব্দুর রকিব, পবা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম প্রামানিক, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মধুসুদন রায়।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো: রফিকুল আলম।

 

পবা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম প্রামানিক বলেন, হরিয়ান ইউপি নির্বাচনে প্রতিদন্দিতা করবেন ৭৬ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ জন এবং সাধারণ সদস্য পদে ৫১ জন।

 

 

 

 

তিনি আরো বলেন, আগামী ১৭ জুলাই ৯ ওয়ার্ডের ৯ টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। হরিয়ান ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা ১৯৫২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৮৫০ জন ও মহিলা ভোটার ৯৬৭৮ জন।

 

উক্ত মত বিনিময় সভায় প্রার্থীরা বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর