মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি শব্দ দূষণের অপরাধে কুড়িগ্রামে ৭ চালকের জরিমানা

রাজারহাটের গভীর রাতে আওয়ামীলীগ নেতার বাড়িতে আগুন

রিপোর্টারের নাম / ১০১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০২৪, ৯:৫৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ-

 

রাজারহাট উপজেলা আওয়ামীলীগ সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে (২৬ সেপ্টেম্বর দিবাগত রাত) রাজারহাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুনুর মোঃ আক্তারুজ্জামানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে,আকস্মিক অগ্নিকান্ডে বাড়ির ২টি কক্ষের মূল্যবান আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়। তারা প্রতিপক্ষের শত্রুতা মূলক অগ্নিসংযোগের সন্দেহ করেন।

 

এলাকাবাসীর মতে রাতে ওই বাড়িতে গেট লাগা থাকে এবং সেখানে অন্যের প্রবেশের সুযোগ নেই। এছাড়া ঘটনার সময়ও বাড়ির গেট ভিতর থেকে লাগা ছিল বলে জানান এলাকাবাসী। তবে আবুনুরের নামে থানায় মামলা থাকায় তিনি বেশ কিছুদিন ধরে রাতে বাড়িতে থাকেন না এবং ঘটনার রাতেও ছিলেন না বলে তারা জানান।

 

উপজেলা ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান সওদাগড় বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। ধারনা করা যাচ্ছে সর্কসার্কিট থেকে আগুনের সূক্রপাত হয়েছে এবং এতে  ২থেকে ৩লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান পিপিএম বলেন,এবিষয়ে কেউ কোন অভিযোগ দায়ের করেননি,বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর