শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘প্রেমের দহন’ নাটকে আপন চৌধুরী গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ

রাজারহাটের বাণিজ্য মেলা বন্ধের জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম / ১৫৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১০:১০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম

 

রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একশো গজের মধ্যে অনুষ্ঠিতব্য বাণিজ্য মেলার আয়োজন বন্ধ করার জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি,রাজারহাট উপজেলা শাখা। বুধবার দুপুরে রাজারহাটের উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এই স্মারকলিপি জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়।

জানা গেছে গত একমাস ধরে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ গজের মধ্যে মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজন নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে মেলা একমাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতালের মতো স্পর্শকাতর জায়গার এতো কাছে মাসব্যাপী বাণিজ্য মেলার কারণে হাসপাতালে প্রসূতি নারী,বৃদ্ধ এবং হৃদরোগীসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের সমস্যা মেলার কারণে রাজারহাট বাজার থেকে হাসপাতাল যাবার সড়কটি জনাকীর্ণ থাকবে যা হাসপাতালগামী রোগী ও অ্যাম্বুলেন্সগুলোর জন্য মারাত্মক সংকট তৈরী করবে বলে মনে করে সংগঠনটির নেতৃবৃন্দ।স্মারকলিপিতে তারা আরও উল্লেখ করেন যে , মেলার ১০০ গজের মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয়ও রয়েছে।কোমলমতি শিশুদের বিদ্যালয়ে চলাফেরা করার রাস্তার পাশ দিয়ে করা হয়েছে মেলার গেট ও প্রাচীর জনস্বার্থ বিবেচনায় ঐ স্থানে মেলার আয়োজন স্থগিত রেখে অন্য কোথাও মেলার আয়োজনের দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর