শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

রাজারহাটের ৭টি ইউনিয়নে জেলা বিএনপি’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম / ৬৭ টাইম ভিউ
আপডেট : শনিবার, অক্টোবর ৪, ২০২৫, ১০:৫৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম

 

রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি’র আয়োজনে এসব ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে উপজেলার চাকিরপশার ইউনিয়ন পরিষদে দুপুরে নাজিমখান ইউনিয়ন পরিষদে এবং বিকেলে উমর মজিদ ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ। এরআগে শুক্রবার উপজেলার ছিনাই ইউনিয়ন পরিষদ, ঘড়িয়াল ডাঁঙ্গা ইউনিয়ন পরিষদ, বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট উচ্চ বিদ্যালয় এবং রাজারহাট ইউনিয়নের হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পিং চলে।

 

শনিবার দুপুরে নাজিমখাঁন ইউনিয়ন পরিষদে ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ের উদ্বোধনকালে আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফার মধ্যে ২৬নং দফা সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প। তিনি আরো বলেন, বিএনপি সর্বদা সাধারণ জনগণের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সমাজের অসহায়, দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে চিকিৎসা সেবা দিতে আমরা সব সময় প্রস্তুত আছি।

 

ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক এ্যাড, শফিকুল ইসলাম, সদস্য সচিব শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাকির হোসেন, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, রুশো চৌধুরী, জাকির হোসেন খাঁন,জেলা ছাত্রদল সভাপতি আমিমুল এহছান, উপজেলা যুবদল আহবায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব নয়ন আলী, উপজেলা ছাত্রদল আহবায়ক রুবেল পাটোয়ারী, সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম সহ অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর