স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম
রাজারহাটে অর্থ আত্মসাৎ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলা জাতীয় পার্টি নেতা সাইদুজ্জামান আঙ্গুরক থানা পুলিশ গ্রেপ্তার করে।
শুক্রবার(২৪অক্টোবর)সকালে জাতীয় পার্টি নেতা সাইদুজ্জামান আঙ্গুরকে নিজ বাড়ীতে গ্রেপ্তার করে থানা পুলিশ।রাজারহাট ইউনিয়নের চান্দামারী কবিরাজ পাড়া গ্রামের বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে ও উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল্লাহ আজাদের ছোট ভাই।
জানাগেছে,রাজারহাট ইউনিয়নের হরিশ্বর তালুক গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুসের পুত্র রাজিব আহমেদকে চান্দামারী ফাজিল ডিগ্রী মাদ্রাসায় লাইব্রেরিয়ান পদে চাকুরী দিতে চেয়ে পরিবার উপস্থিতিতে ৬ লক্ষ ৮৩ হাজার টাকা নিয়ে নেয় উপজেলা জাতীয় পার্টি নেতা সাইদুজ্জামান আঙ্গুর।
রাজারহাট থানা অফিসার ইনচার্জ(ওসি)মো: নাজমুল আলম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন অর্থ আত্মসাৎ,পারিবারিক আদালত,চুরি ও নারী নির্যাতন মামলায় ওয়ারেন্টভুক্ত এগারোজন আসামি গ্রেফতার করা হয়েছে।শুক্রবার দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।