বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন নাসিমা আক্তার ( শিমু )  ব্রিতে কর্মজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা  ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় বন্যপ্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণে পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে ধরা’র স্মারকলিপি  রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

রাজারহাটে অশ্লীল টিকটকার নার্সের প্রত্যাহার ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম / ১৪৮ টাইম ভিউ
আপডেট : বুধবার, অক্টোবর ১, ২০২৫, ৮:৪৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম

 

কুড়িগ্রমের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপেক্সের অভ্যন্তরে অসামাজিক কার্যকলাপ সহ চাকুরী বিধি লংঘন করে অশ্লীল টিকটক বানিয়ে যুব সমাজের অবক্ষয়ে জড়িত নার্স হালিমা খাতুনকে ৪৮ ঘন্টার মধ্যে অপসরণ সহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রাজারহাট প্রেসক্লব চত্বরে সর্বস্তরের জনগনের ব্যানারে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে অংশকারিগণ বলেন, নার্স হালিমা খাতুন স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ নষ্ট করা সহ তার নানা অপকর্মের বিষয়ে স্বয়ং অন্যান্য নার্সগন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাতে লিখিত অভিযোগ করেছিলেন, তবে অজ্ঞাত কারণে তা তদন্ত করা হয়নি। তারা বলেন,নার্স হালিমা খাতুন সরকারি চাকুরী বিধি ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিধি লংঘন করে স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে সহ বিভিন্ন স্থানে অশ্লীল টিকটক ভিডিও তৈরি ফেসবুকে ছড়িয়ে দিচ্ছেন। এছাড়া নানা অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়েছেন তিনি । উপরন্তু এবিষয়ে সাংবাদিকরা তথ্য সংগ্রহ শুরু করলে উক্ত নার্স ক্ষিপ্ত হয়ে সমকাল্ প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ ও ইত্তেফাক প্রতিনিধি আরিফুল ইসলামের বিরুদ্ধে মিথ্যাচারের করায় এর প্রতিবাদ ও নিন্দা জানান তারা। একই সাথে নার্স হালিমা খাতুনকে ৪৮ ঘন্টার মধ্যে প্রত্যাহার সহ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম,রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,সহকারি অধ্যাপক (অবঃ) জহুরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা রুবেল মিয়া,ইত্তেফাক প্রতিনিধি আরিফুল ইসলাম,জামায়াতে ইসলামির নেতা ওসমান আলী বসুনীয়া, বাগছাস সংগঠক আরিফুল ইসলাম, সাংবাদিক সোহেল রানা,রাশেদুল ইসলাম, এমরান হোসেন সহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর