বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

রাজারহাটে আবুল খায়ের গ্রুপের নৈশপ্রহরী তপন হ/ত্যাকান্ডে ম্যানেজার গ্রেফতার

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম / ৪১ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম

 

কুড়িগ্রামের রাজারহাটে আবুল খায়ের টোব্যাকো কোম্পানির নৈশপ্রহরী তপন সরকার হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—প্রতিষ্ঠানটির ম্যানেজার লিটন এবং কর্মচারী আজম।

ডিবি পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় বিদ্যানন্দ ইউনিয়নের চতুরা গ্রামের আব্দুর রহমান ডাক্তারের ছেলে ম্যানেজার লিটনকে তার নিজ বাড়ি থেকে এবং বৃহস্পতিবার কর্মচারী আজমকে তার কর্মস্থল থেকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের চেষ্টা চলছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাদের উচ্চ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর দিবাগত রাতে রাজারহাট উপজেলার আবুল খায়ের টোব্যাকো অফিস কক্ষের ভেতরে নৈশপ্রহরী তপন সরকারকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়। এ সময় অফিস থেকে প্রায় ৪০ লাখ টাকার বেশি অর্থ লুটের অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা আলোচিত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চালিয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর