বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন নাসিমা আক্তার ( শিমু )  ব্রিতে কর্মজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা  ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় বন্যপ্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণে পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে ধরা’র স্মারকলিপি  রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

রাজারহাটে জিনের বাদশা পরিচয় দিয়ে এক গৃহ বধুর কাছে টাকা নিয়ে সাংবাদিক এনামুল হক বিপ্লব উধাও

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম / ৩০৬ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫, ৪:৪৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম

 

কুড়িগ্রাম রাজারহাট উপজেলায় জীনের বাদশা পরিচয় দিয়ে সাংবাদিক এনামুল হক বিপ্লবের বিরুদ্ধে ৬০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের মল্লিকবেগ(পয়ধর) গ্রামের মোছা.শাহেমা বেগম (৪০) এর সাথে একই গ্রামের ফারুক হোসেন (৪৫) ১৯৯৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে ৩টি ছেলে সন্তানও আছে। গত ৮ অষ্টোম্বর ফারুক হোসেন নাজিমখাঁন ইউনিয়ন পরিষদের মাধ্যমে বি- তালাক নোটিশ পাঠান শাহেমা বেগমের কাছে। এরপর ফারুক হোসেন জাহানারা বেগম নামে এক নারীকে ২য় বিবাহ করেন। মামলার ১নং আসামী সাংবাদিক এনামূল হক বিপ্লব অভিযোগকারী শাহেমা বেগমকে প্রথমে জিনের বাদশা পরিচয় দিয়ে ফোন দেন এবং ৭ দিনের মধ্যে সতীন জাহানারা বেগমকে তাড়িয়ে দিবেন বলে ৬০ হাজার টাকা নেন। ৭ অক্টোবর বিষয়টি গ্রাম ও সালিশি বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ সাংবাদিক বিপ্লবকে এক লক্ষ টাকা জরিমানা করেন। বিপ্লব ওই রাতেই কৌশলে পালিয়ে যান।

 

বাদী শাহেমা বেগম বলেন,’ সাংবাদিক বিপ্লব ষড়যন্ত্র করে আমার সংসার ভেঙ্গে জিনের বাদশা নাম করে টাকা হাতিয়ে নেয়। আমি আমার সতীন ও বিপ্লবের নামে থানায় অভিযোগ করেছি। আমার স্বামীকে ১ ও ২ নং আসামী ভুল বুঝিয়ে সংসার ভেঙেছে। বিচার না পেলে আমি আত্মহত্যা করব।’

 

এ বিষয়ে সাংবাদিক এনামুল হক বিপ্লব বলেন, ১ লক্ষ টাকা নয় মিটিংয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। ১০ হাজার টাকা দিয়েছি। বাকি টাকা দেড় মাসের মধ্যে দেয়ার কথা।’

 

রাজারহাট থানার তদন্তকারী কর্মকর্তা এসআই এরশাদ আলী বলেন,’ শনিবার এলাকায় গিয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর