শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

রাজারহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে, বীর শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম / ৭৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫, ৯:১৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম

 

রাজারহাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার(১৬ই ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ী মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটি শুরু করা হয়।

 

মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মরণে শহীদ বীরমুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় রাজারহাট উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান হোসেন সহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ।

 

রাজারহাট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক এডভোকেট শফিকুল ইসলাম ও সদস্য সচিব সাহিদুর ইসলামের নেতৃত্বে উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সংগঠন বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 

রাজারহাট থানার পক্ষ হতে ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ ওয়াদুদের নেতৃত্বে রাজারহাট থানা পুলিশ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।মুক্তিযোদ্ধা সংসদ,৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা, অন্যান্য রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন সহ উপজেলার বিভিন্ন সরকারী, বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে।

 

পরে সকল বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর