রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

রাজারহাটে ব্যাংক গ্রাহকের টাকা হাতিয়ে নেয়ার সময় প্রতারক আটক-

রিপোর্টারের নাম / ১৮১ টাইম ভিউ
আপডেট : রবিবার, মার্চ ৫, ২০২৩, ২:০৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম:-

 

কুড়িগ্রামের রাজারহাটে সোনালী ব্যাংকের শাখায় অভিনব কৌশলে গ্রাহকের টাকা হাতিয়ে নেয়ার সময় প্রত্যক্ষদর্শীরা এক প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত প্রতারকের নাম ছকিমুদ্দিন (৫০)। সে লালমনিরহাট জেলা সদরের সাপ্টিবাড়ি গ্রামের মৃত আক্কাছ আলীর পুত্র বলে জানা গেছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রবিবার দুপুরে উপজেলার উমর মজিদ ইউনিয়নাধীন মকর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মৃত আব্দুল মজিদের স্ত্রী সুফিয়া বেওয়া তার স্বামীর অবসর ভাতার টাকা রাজারহাট সোনালী ব্যাংক শাখা থেকে উত্তোলন করেন। এ সময় ওই প্রতারক তার পিছু নেয়। ব্যাংকের নীচ তলায় এসে বৃদ্ধার টাকাগুলো ভালোভাবে কাগজ দিয়ে বেঁধে দেয়ার কথা বলে প্রতারকের কাছে আগে থেকে টাকার সাইজ করে মোড়ানো একটি পুটলি বৃদ্ধার হাতে দিয়ে তার টাকা গুলো হাতিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় আশেপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে ওই প্রতারককে আটক করে। পরে ব্যাংক কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

 

স্থানীয়রা জানান, এর আগে রাজারহাট সোনালী ব্যাংক শাখা থেকে টাকা উত্তোলন করে প্রতরনার শিকার হয়ে টাকা খুঁইয়েছেন একাধিক বয়জৈষ্ঠ সহজ-সরল গ্রাহক। তবে ব্যাংকটিতে সিসি ক্যামেরা না থাকায় প্রতারকদের সনাক্ত করা সম্ভব হয়নি।

 

ব্যাংক ব্যবস্থাপক আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যার সঙ্গে প্রতারনার ঘটনা ঘটেছে তিনি মামলা করতে রাজী হননি। এমনকি তিনি ওই গ্রাহকের নাম-পরিচয়ও সরবরাহ করতে রাজী হননি।

 

রাজারহাট থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) অনিল চন্দ্র গ্রেফতারকৃত প্রতারকের নাম-পরিচয় সম্পর্কীত তথ্য প্রদান করে জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর