রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

রাজারহাটে মাদক,দাদন ব্যবসা ও দুর্নীতি প্রতিরোধে কমিটি গঠন

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম / ৬৮ টাইম ভিউ
আপডেট : শনিবার, আগস্ট ৩০, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক, কুড়িগ্রামঃ

 

রাজারহাটে মাদক,সুদ ও দুর্নীতি প্রতিরোধ ৭১সদস্য বিশিষ্ট  কমিটি গঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এই কমিটি গঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলামকে সভাপতি, সাংবাদিক ও কলেজ শিক্ষক আসাদুজ্জামান আসাদকে সাধারণ সম্পাদক এবং অ্যাড রাহেনুল ইসলাম কাননকে সাংগঠনিক সম্পাদক করে সর্ব সম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়।

কমিটিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,আইনজীবি, সমাজকর্মী,শিক্ষক,ইমাম, সংবাদকর্মী,ব্যবসায়ী,পুরোহিত সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে অন্তর্ভুক্ত করা হয়।

মাদক, দাদন ব্যবসা (সুদ) ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এই কমিটি গঠিত হয়।

 

কমিটি গঠন অনুষ্ঠানে রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় অব:প্রাপ্ত সহকারি অধ্যাপক জহুরুল ইসলাম,অ্যাড,আলী আহমেদ,উপজেলা ছাত্রদল সভাপতি রুবেল পাটোয়ারী,উপজেলা ইমাম সমিতির নেতা আব্দুল খালেক জিহাদী,অবসর প্রাপ্ত শিক্ষক মশিউর রহমান, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা,শিক্ষক আতাউর রহমান রিপন,ইফতেখার রাঙ্গা, নুরুজ্জামান মন্ডল, রুবেল মিয়া সহ অনেকে বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর