স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম
কুড়িগ্রামের রাজারহাটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানে ১২ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩-এর একটি দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
পুলিশ জানায়,গ্রেফতারকৃতরা হলেন,আতাউর রহমান (৩২),আনোয়ার হোসেন ভুট্টু (৩৬),জাইদুল ইসলাম (২৭) এবং আফসানুল ইসলাম আপন (২৫)। তারা সবাই কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বাসিন্দা। এ ঘটনায় রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।