স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম
পুর্বশত্রুতার জেড়ে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগে বিশ শতাংশ জমির পুরোপুরি ধান ক্ষেত পুড়েছে।ঘটনাটি ঘটেছে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পাড়া মৌলা গ্রামে।এঘটনায় ভুক্তভোগী নজরুল ইসলাম চারজনকে আসামী করে রাজারহাট থানা অভিযোগ দায়ের করেছেন।ভুক্তি নজরুল ইসলাম বিদ্যানন্দ ইউনিয়নের পাড়া মৌলা চন্দ্রের পাড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল আজিজের পুত্র।অভিযোগ সুত্রে জানা গেছে,রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পাড়া মৌলা মৌজাস্থ জমিতে পঁচিশে অক্টোবর দিবাগত-রাতে সকল বিবাদীগণ ছোরা,বল্লভ নিয়ে জমিতে এসে বিবাদী আউয়াল চার্জার মেশিনে কীটনাশক ভরিয়ে ধান ক্ষেতে করে। স্প্রে করাকালীন সময়ে আমি ও আমার ছোটভাই আনোয়ার হোসেনসহ পুকুরে জাল দিয়ে মাছ ধরাকালীন সময়ে জমিতে মানুষের আনাগোনা বুঝতে পেড়ে জমিতে গিয়ে বিবাদীগণকে দেখতে পাই তারা আমার উপস্থিতি টের পেয়ে বিবাদীরা ছোরা হাতে আমাদেরকে মারার জন্য দৌড় দেয়।আমাদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে প্রাণে রক্ষা পাই।একই তারিখে সকালে দেখতে পাই জমির ধানের শীষসহ পুড়ে গিয়ে লালচে হয়েছে। এতে করে আমার আবাদি জমির ফসল নষ্টে ষোল হাজার টাকা ক্ষতি হয়েছে।অভিযোগে আরো বলা হয়েছে বিবাদীরা তফসিলকৃত জমিতে খুঁটি গেড়ে দুই লক্ষ টাকা চাদা দাবি করেন।ইতিপূর্বে বিবাদীরা জমিতে খুঁটি গেড়ে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে আউয়াল,লুৎফর রহমান, আইজুল ইসলাম ও আনোয়ার হোসেন।তারা বিদ্যানন্দ ইউপির রতি মৌজার বাসিন্দা।প্রতিপক্ষ লুৎফর রহমান বলেন, আমরা ধানক্ষেত নষ্ট করিনি,সর্বশেষ রেকর্ডমুলে প্রায় ১১শতাংশ ও দলিল সুত্রে ২৩শতাংশ জমির মালিক আমরা। স্থানীয় বাসিন্দা মোন্নাফ আলী, আলম মিয়া, মালেক ও সেপারুল ইসলাম বলেন মধ্যরাতে নজরুলের আত্মচিৎকার শুনতে পাই।ঘর থেকে বাহিরে এলে আইজুল,আউয়াল লুৎফরসহ কয়েকজনকে দেখতে পাই। তারা জমির মালিক না,জমির মালিক নজরুল।
রাজারহাট থানা অফিসার ইনচার্জ(ওসি) মো: নাজমুল আলম বলেন আমরা অভিযোগ পেয়েছি,তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।