শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

রাজারহাটে স্বামী-স্ত্রী একই ঘরে শোয়া অবস্থায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার-

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম / ৫১ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম

 

কুড়িগ্রামের রাজারহাট সদর ইউনিয়নের চাঁন্দামারী বাজার এলাকায় নাসরিন (১৯) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই মৌজার মৃত আয়নাল হকের পুত্রবধূ ও মুরগি ব্যবসায়ী নুর আলমের স্ত্রী।

 

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে নাসরিনের বিয়ে হয়। তার বাবার বাড়ি উলিপুর উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নের গোড়াইহাট গ্রামে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে নিজ শোবার ঘরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত দেখা যায়। ঘটনার সময় তার স্বামী একই বিছানায় ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে পরিবারের দাবি।

 

খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে আত্মহত্যা নাকি অন্য কিছু—তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এদিকে, ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা—তা নিয়ে এলাকাবাসীর মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর