শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

রাজারহাটে ৫৩ হাজার শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নিয়ে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম / ২০৫ টাইম ভিউ
আপডেট : রবিবার, অক্টোবর ১২, ২০২৫, ৯:১৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম

 

রাজারহাটে শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) অংশ হিসেবে রবিবার রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কার্যক্রমের সূচনা করেন।

এই কর্মসূচির আওতায় রাজারহাট উপজেলার ২৪টি কেন্দ্রে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৫৩ হাজার ৬৬ টি শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটি দেশের ইতিহাসে প্রথম জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি।

রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সোহরাওয়ার্দী অডিটোরিয়ামে সপ্তম শ্রেণির তিন শিক্ষার্থী— নিতি রায় সৃষ্টি, আশরাফিয়া অবনী ও দিব্য রায়কে প্রথম টিকা দানের মাধ্যমে মাসব্যাপী এই কার্যক্রমের উদ্ধোধন করা হয়। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো: আল-ইমরান বলেন, “শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার সারাদেশে শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে এই ঐতিহাসিক উদ্যোগ নিয়েছে।”

উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডাক্তার গোলাম রসুল রাখি বলেন, “এটি দেশের ইতিহাসে প্রথম টাইফয়েড টিকাদান কর্মসূচি। রাজারহাটে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৫৩ হাজার ৬৬ জন শিশুকে রেজিস্ট্রেশনের মাধ্যমে বিনামূল্যে এ টিকার আওতায় আনা হবে।” তিনি আরও জানান, টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্য এই টিকা খুবই কার্যকর ও নিরাপদ।

ডা. গোলাম রসূল রাখির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ডা: উম্মে কুলসুম বিউটি, ডাঃ বিলকিস বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা বেগম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার আয়শা সিদ্দিকা, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, শিক্ষক নুর ইসলাম এবং উপজেলা যুবদল আহবায়ক আব্দুল কুদ্দুস সহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর