মোঃ সজিব
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।
শনিবার গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকা, বিশেষ করে রাজেন্দ্রপুর এলাকায় এ প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রচারণায় নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাইদুর রহমান খান সজীব। এ সময় তিনি বলেন,
“জনতার নেতা ও মানবতার সেবক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু শ্রীপুরের মা, মাটি ও মানুষের সন্তান। এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি সবসময় অগ্রণী ভূমিকা রেখে চলেছেন।”
প্রচারণাকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় ভোটারদের মধ্যে এ প্রচারণাকে ঘিরে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যায়।