বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোমস্তাপুরে রহনপুর পৌরসভায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান রংপুরে স্কুলছাত্রীকে র্ধষণ র‌্যাবরে হাতে যুবক গ্রফেতার গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে  গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাউবিতে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার” বিষয়ক প্রশিক্ষণ আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ নিয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা ও উন্মুক্ত আলোচনা ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরত না দিয়ে প্রতারনা: অতঃপর লিগ্যাল নোটিশ 

রাতের আঁধারে সাংবাদিকের বাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

রিপোর্টারের নাম / ১৪২ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০২৪, ১০:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ-

 

গাজীপুরের শ্রীপুরে সাংবাদিক মো: আব্দুল বাতেন বাচ্চু’র বাড়িতে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

 

গত মঙ্গলবার (২৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩:২০ মিনিটের সময় উপজেলার ২ নং গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

 

ভুক্তভোগী সাংবাদিক মো: আব্দুল বাতেন বাচ্চু বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বি এম এস এফ, শ্রীপুর উপজেলা শাখার সভাপতি ও এশিয়ান টেলিভিশনের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

 

অভিযোগ সূত্রে ও সরজমিনে গিয়ে জানা যায়, কে বা কাহারা রাতের আধারে এই আগুনের ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে ভুক্তভোগী সাংবাদিক আব্দুল বাতেন বাচ্চু বলেন, আমি সহ আমার পরিবারের লোকজনকে হত্যার উদ্দেশ্যে আমার বসত বাড়ির দক্ষিন-পূর্ব পাশের রান্না ঘরে কৌশলে ওয়ালের বিটের মাটি কাটিয়া ভিতরে থাকা শুকনা লাকরিতে আগুন লাগাইয়া দেয়। আগুন টিনের মধ্যে লাগিয়া বিকট শব্দ হলে আমাদের ঘুম ভাঙ্গিয়া যায় আমরা ঘর হইতে বাহির হইয়া আগুন দেখে ডাকচিৎকার করিলে এবং বিকট শব্দ শুনে আশপাশের লোকজন বাড়িতে আসিয়া পানির মোটর ছাড়িয়া আগুন নিবাইতে সক্ষম হই। অজ্ঞাতনামা ব্যক্তিরা যে কোন সময় আমি সহ আমার পরিবারের লোকজনকে খুন জখম সহ ক্ষয়-ক্ষতির আশংকা রয়েছে। ঘটনার বিষয়টি আমি স্থানীয় গণ্যমান্য লোকজনকে জানাইয়া আইনি সহযোগিতা পেতে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

 

 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর উপজেলা শাখা সভাপতি আব্দুল বাতেন বাচ্চু’র বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেবার চেষ্টা করে একদল দূর্বৃত্তরা। ঘটনাটি চরম মানবাধিকার লঙ্ঘন, নিন্দনীয় এবং দূ:খজনক। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি করেছেন সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

 

 

শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর