সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী সার্ভিস বাংলাদেশ’র উদ্যোগে মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন দক্ষিণাঞ্চলের বৃহত্তম মহিপুরে ব্যবসায়ীদের ‘গার্ডিয়ান’ নেই- দখল, অব্যবস্থাপনা ও দূষণে বাড়ছে দুর্ভোগ

রামপালের বিপুল সংখ্যক নারীদের অংশগ্রহণে বিএনপির বিএনপি ঘোষিত ৩১ দফা তুলে ধরলেন ড. ফরিদ

বায়জিদ হোসেন, মোংলা / ৫৩ টাইম ভিউ
আপডেট : রবিবার, অক্টোবর ১৯, ২০২৫, ৬:৩৩ অপরাহ্ণ

বায়জিদ হোসেন, মোংলা

 

রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে নারীদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় পেড়িখালী বাজার এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে স্থানীয় নারীরা বিএনপির প্রতি তাদের প্রত্যাশা এবং বিভিন্ন আর্তসামাজিক সমস্যা ও রাজনৈতিক সমস্যা তুলে ধরেন।

 

তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। তারা আগামী দিনের রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নিজেদের সম্পৃক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মোংলা-রামপাল ও ফকিরহাট আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি শ্রেণি–পেশার মানুষের উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হবে। কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও বিদেশগমনে সরকারি সুবিধার সুষম বণ্টন নিশ্চিত করা হবে। চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে এবং ভূমিদস্যুদের উচ্ছেদ করা হবে।

 

ডা. ফরিদুল ইসলাম আরও বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে আগামী পাঁচ বছরে সারাদেশে ৩০ কোটি গাছের চারা রোপনের পরিকল্পনা বাস্তবায়ন করবে। পরিবেশ রক্ষায় এটি বিএনপির অঙ্গীকার। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রতিটি জনপদের খবর রাখেন, মানুষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ভাবেন।

 

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার নারী প্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর