বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: শফিকুল ও রফিক সরকারের সংবাদ সম্মেলন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছদ্মবেশে অভিযান অবৈধ স্পিরিট উদ্ধার,গ্রেপ্তার ২ রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ  জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন গণভোটে হ্যাঁ দিলে দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না -ফয়েজ আহমদ তৈয়্যব ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা ভেড়ামারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন ব্র্যাক  ব্যাটারির দুশ্চিন্তা কমাতে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ আনছে রিয়েলমি রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি

রায়পুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও ঘর নির্মানের অভিযোগ

রিপোর্টারের নাম / ৩৮৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩, ১১:০২ অপরাহ্ণ

রায়পুর(লক্ষ্মীপুর) প্রতিনিধি

 

লক্ষ্মীপুরের রায়পুরে  আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক ঘর নির্মানের অভিযোগ ওঠেছে তাঁতী লীগ নেতা মোঃ নুর উদ্দিন ভাট শিপলুর বিরুদ্ধে। মঙ্গলবার সকালে  উপজেলার ৯নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের উদমারা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিপলু ভাট রায়পুর উপজেলা তাঁতী লীগের সভাপতি ও রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দিন ভাট রুবেলের ছোট ভাই।

 

ভুক্তভোগী জাহেদ হোসেন মাঝি উদমারা গ্রামের মাঝি বাড়ির মৃত মজিবুল হক মাঝির সন্তান। জাহেদ হোসেন মাঝি জানান, আমার দীর্ঘ ২৭ বছরের ভোগ দখলকৃত মালিকীয় সম্পত্তি মোঃ নুর উদ্দিন ভাট শিপলু জোর পূর্বক দখল করে ঘর নির্মাণ করেছে। সে আমার ভাই ইসমাইল মাঝির কাছ থেকে জমি কিনেছে বলে দাবি করছে। তবে এ জমি আমার, আমার ভাইয়ের নয়। এর আগে গত ২০নভেম্বর শিপলু ভাট আমার জমি দখল করতে আসলে আদালতে আমি অভিযোগ দায়ের করি। আদালত ঐ জমিতে ১৪৪ ও ১৪৫ধারা জারি করে। ২৮ নভেম্বর মঙ্গলবার সকালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সে তার দলবল নিয়ে জোর পূর্বক আমার জমি দখলের উদ্দেশ্যে সেখানে ছোট একটি টিনসেট ঘর নির্মান করে। এছাড়া আমার গাছের সুপারি লুট ও অনেকগুলো গাছ কেটে ফেলে সে। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।

 

জাহেদ মাঝির ছেলে আইনের ছাত্র মোঃ মেফরাজ হোসেন বলেন, মঙ্গলবার সকালে শিপলু ভাট ৪০-৫০জন লোক নিয়ে এসে জোর পূর্বক আমাদের জমিতে একটি টিনের ঘর নির্মান করে। এসময় আমরা বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেয়। পরে ৯৯৯ এ কল করলে পুলিশ এসে কাজ বন্ধ করে। এরপর থেকে তারা আমাদের হুমকি ধমকি প্রদান করে আসছে। আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই এবং আমাদের বসত ভিটার জমি অবৈধ দখল উচ্ছেদ চাই।

 

এ বিষয়ে অভিযুক্ত মোঃ নুর উদ্দিন ভাট শিপলু বলেন এই জমি আমার।এই জমি আমি ক্রয় করেছি। আমি একাধিক বার তাদের কে জমি বুঝিয়ে দেওয়ার জন্য বলছি তারা দেয়নি। রায়পুর থানায় এই বিষয়ে অভিযোগ করার পর তারা সময় নিয়ে আর ধরা দেয়নি। তাই আমি আমার জমি দখলে নিয়েছি।

 

রায়পুর থানার অফিসার ইনচার্জ ইয়াছিন ফারুক মজুমদার বলেন, সারাদিন আমি আমাদের বিভাগীয় কমিশনারের মিটিংয়ে ছিলাম। একারনে বিষয়টি আমার জানা নেই। আমি খবর নিচ্ছি। এছাড়া লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর