বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা

রায়পুরে আর্ট স্কুল উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

রিপোর্টারের নাম / ৩০৮ টাইম ভিউ
আপডেট : শনিবার, অক্টোবর ২১, ২০২৩, ১১:৪৫ অপরাহ্ণ

পীরজাদা মোঃ মাসুদ হোসাইনঃ রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

 

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত আর্ট স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে। ২১ অক্টোবর শনিবার দুপুরে এই স্কুলের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুদ্ধ ও সুন্দরের চর্চায় উপজেলা প্রশাসনের অধিনে দোতলা ভবন করে স্থায়ীভাবে স্কুল করার উদ্যোগ নেওয়া হয়েছে গত বছরের মে মাসে। কোমলমতি শিশুদের মেধা বিকাশের কথা চিন্তা করে এই আর্ট স্কুল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে মাদ্রাসা, স্কুলের ছাত্র-ছাত্রীরা ভর্তি হতে পারবে, বাচ্চারা যদি ছবি আকা, আর্ট করা, শিশু বয়সে শিখে তাহলে বাচ্চাদের মেধার বিকাশ হয়, বিগত দিনে রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমিতে সপ্তাহে দুইদিন ক্লাস অনুষ্ঠিত হয়েছে, এখন থেকে নতুন ভবনে পূর্ণাঙ্গভাবে ক্লাস শুরু করা হবে। এবং যেসব সুবিধাবঞ্চিত শিশু ও গরীব ফ্যামিলির শিশু ভর্তি হওয়ার আগ্রহ প্রকাশ করবে তাদেরকে বিনামূল্যে এখানে ভর্তি ও শিখার ব্যবস্থা করে দেওয়া হবে।

 

পরিকল্পনা ও বাস্তবায়নকারী রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অন্‌জন দাশ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানে বলেছিলো প্রতিটি উপজেলায় শিশুপার্ক নির্মাণ, খেলার মাঠ নির্মাণ ও সাংস্কৃতিক চর্চার জন্য এমন উদ্যোগ নেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আমরা রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি শিশুপার্ক করেছি এবং এই আর্ট স্কুল নির্মাণ করেছি। আমরা মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রনালয়ে আবেদন করবো জাতীয় ভাবে যেনো প্রত্যেকটা উপজেলাতে উপজেলা প্রশাসন আর্ট স্কুল চালু করা হয়।

 

এসময় উপজেলা নির্বাহী অফিসার অন্‌জন দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি নুরেআলম মিনা, লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান, লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ, রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর