রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

রায়পুরে চেয়ারম্যান প্রার্থী মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার বিএসসি’র মোটর শোভাযাত্রা

রিপোর্টারের নাম / ১৫৫ টাইম ভিউ
আপডেট : রবিবার, মার্চ ১০, ২০২৪, ১:০৭ অপরাহ্ণ

পীরজাদা মোঃ মাসুদ হোসাইনঃ রায়পুর, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

 

আসন্ন রায়পুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জনগণের দৃষ্টি আকর্ষণে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ নেতা মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার বিএসসি আবারও নিজের প্রার্থীতা জানন দিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছে রায়পুর পৌর শহরে।

রবিবার (১০ মার্চ) বেলা ১১ টায় ২নং চরবংশী ইউনিয়ন থেকে উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণসহ শত শত মোটরসাইকেল নিয়ে তিনি পুরো রায়পুর পৌর শহর গণসংযোগ করেন।

এ লক্ষ্যে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় মতিবিনিময় সভা, উঠান বৈঠক ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার বিএসসি বলেন, আমি এ উপজেলা পরিষদে ৫ বছর চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেছি। এ উপজেলার আপামর জনসাধারণ তাদের যেকোনো প্রয়োজনে আমার কাছে আসতে কোন নেতার তদবিরের প্রয়োজন হয়নি। আমি সব সময় সরাসরি জনগণের সার্বিক সমস্যার কথা শুনেছি এবং সমাধানের ব্যবস্থা করেছি। এ উপজেলার মানুষের কল্যাণে সবসময় কাজ করে চলেছি।

তিনি আরও বলেন, আমার রাজনীতির একমাত্র উদ্দেশ্য হচ্ছে দেশ ও মানুষের কল্যাণে কাজ করা। এই অভিপ্রায় থেকে রায়পুর উপজেলাকে উন্নতির সর্বোচ্চ রুপ দিতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আবারো চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর