মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

রায়পুরে লাইসেন্স বিহীন পন্য বিক্রির অপরাধে খালেক ব্রাদার্সের ৫০ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নাম / ২৫৭ টাইম ভিউ
আপডেট : বুধবার, নভেম্বর ২২, ২০২৩, ১:৫২ অপরাহ্ণ

পীরজাদা মোঃ মাসুদ হোসাইন, রায়পুর লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌর শহরে ২২ নভেম্বর বুধবার বেলা ১২ এক মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টটি পরিচালনা করেন, রায়পুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিরা খাতুন। এসময় তাঁর সাথে ছিলেন, লক্ষ্মীপুর জেলা কৃষি বিপনন কর্মকর্তা মনির হোসেন, সঙ্গীয় ফোর্সসহ রায়পুর থানার উপ-পরিদর্শক মোঃ ইরফান এবং স্থানীয় সংবাদকর্মীগন।

এসময় রায়পুর বাজার প্রধান সড়কে হাজী আব্দুল খালেকের মালিকীয় মেসার্স খালেক ব্রাদার্সে অনুমোদনবিহীন এলপি গ্যাস বিক্রি ও ব্যাবসায়ীক অনিয়মের কারনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বেরহান উদ্দীনের চাউলের দোকান আল-আমিন ট্রেডার্সের কৃষি বিপনন অধিদপ্তরের লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বোরহান উদ্দীন উপস্থিত হয়ে জরিমানার টাকা পরিশোধ করেন।

খালেক ব্রদার্সের ম্যানেজার মোঃ মুসা বলেন, বাজারে অনেক দোকানদারই লাইসেন্স ছাড়া এলপি গ্যাস বিক্রয় করে, সে জন্য আমরাও বিগত কয়েকদিন যাবত এলপি গ্যাস সিলিন্ডার বিক্রয় করি।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিরা খাতুন বলেন, বাজার ব্যাবস্থপনা ও জনগনের স্বার্থে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

লক্ষ্মীপুর জেলা কৃষি বিপনন কর্মকর্তা মনির হোসেন বলেন, ভোক্তাদের স্বার্থে আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি এবং মোবাইল কোর্ট এর মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হচ্ছে।

ব্যাবসা করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লাইসেন্স ব্যাবহার করতে হবে এবং সঠিক ওজন ও ন্যায্য দামের ব্যাপারে এসময় ব্যাবসায়ীদের সতর্ক করে দেয়া হয়।

০১৭ ৪৮৫৪৫৬৮


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর