মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার গাজীপুরে ক্লোলেস হত্যা মামলার রহস্য উদঘাটন আটক ১ ফেব্রুয়ারিত নির্বাচন হবে: ঠাকুরগাঁওয়ে সারজিস সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন  ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়াও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ ব্রিতে আবহাওয়া-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে মিডিয়ার ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রায়পুরে সেনা কর্মকর্তা কর্ণেল নুরনবীর বাড়িতে দূর্ধর্ষ চুরি, চোর চক্রের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

রিপোর্টারের নাম / ২২৮ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩, ১:৩৩ পূর্বাহ্ণ

পীরজাদা মোঃ মাসুদ হোসাইনঃ রায়পুর, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

 

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৭ নং বামনী ইউনিয়নে একজন সেনা কর্মকর্তার বাড়িতে দূর্ধর্ষ চুরির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে স্থানীয় চোরচক্রের সদস্য সাইচা গ্রামের রাড়ি বাড়ির হেজা মিস্ত্রীর ছেলে আলমগীরের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চোরচক্রের আরো ২/৩ জনের নামে রায়পুর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

 

সরেজমিন ও এজাহার সূত্রে জানা যায়, সাইচা গ্রামের আবসার উদ্দীন পাটোয়ারী বাড়ির কর্ণেল নুরনবী (অবঃ) এর গ্রামের বাড়ি থেকে চোরচক্র গত কয়েকদিনে ৮০ কেজি ওজনের এক বান্ডিল লোহার রড, ৩ টি নলকুপের উপরের অংশ ও একটির পানির পাম্প নিয়ে যায়, যা আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা। চুরির সময় তাঁর বাড়ির তত্বাবধায়ক জাহিদ হোসেন ও ফিরোজা বেগম চোরদের দেখে ফেলে। পরবর্তীতে চোর আলমগীর পাম্পটি স্থানীয় মনোহর আলীর ছেলে বাহারের কাছে বিক্রি করতে গেলে জানাজানি হয়ে যায়। এ ব্যাপারে বাড়ির তত্বাবধায়ক জাহিদ হোসেন বাদী হয়ে রায়পুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করে।

 

কর্ণেল নুরনবীর ভাই মোঃ নুরুল আমিন বলেন, আমার ভাই একজন সাবেক সেনা কর্মকর্তা, তিনি মানবতার কল্যানে সবসময় কাজ করেন, ইতিমধ্যে তিনি শিক্ষা বিস্তারে ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ, রায়পুর মাইলস্টোন ভোকেশনালসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। তার বাড়িতে এ ধরনের চুরি মেনে নেয়ার মতো নয়।

 

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সিনিয়ার পরিচালক (প্রশাসন) মোঃ মাসুদ আলম বলেন, আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্ণেল নুর নবী স্যারের বাড়িতে এ ধরনের চুরির তীব্র নিন্দা জানাই। অচিরেই চোর চক্রকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানাই।

 

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, চুরির গঠনার এজাহার পেয়েছি, খুব তাড়াতাড়ি চোরচক্রকে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর