সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী সার্ভিস বাংলাদেশ’র উদ্যোগে মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন দক্ষিণাঞ্চলের বৃহত্তম মহিপুরে ব্যবসায়ীদের ‘গার্ডিয়ান’ নেই- দখল, অব্যবস্থাপনা ও দূষণে বাড়ছে দুর্ভোগ

রায়পুর উপজেলা পরিষদের ভোটে ভাইস-চেয়ারম্যান পদে সর্বোচ্চ আলোচনায় কৌশিক আহমেদ সোহেল

রিপোর্টারের নাম / ১৪৩ টাইম ভিউ
আপডেট : বুধবার, ফেব্রুয়ারি ৭, ২০২৪, ৯:২৫ অপরাহ্ণ

পীরজাদা মোঃ মাসুদ হোসাইন, রায়পুর, লক্ষ্মীপুর প্রতিনিধি।

 

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন – ২৪ উপলক্ষে রায়পুর উপজেলা পরিষদে ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসেবে সর্বোচ্চ আলোচনায় রয়েছেন কৌশিক আহমেদ সোহেল। তিনি রায়পুর উপজেলার ১ নং উত্তর চরআবাবিল ইউনিয়ন আওয়ামীলীগের সাঃ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। ছাত্রজীবন থেকেই তিনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে রাজনীতিতে জড়িয়ে যান। ইউনিয়ন ছাত্রলীগের সদস্য হিসবে রাজনীতির হাতেখড়ি। পরবর্তীতে ইউনিয়ন যুবলীগের আহবায়ক এবং সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। সুনামের সহিত যুব রাজনীতি করায় জনপ্রিয় এই নেতা রায়পুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন-আহবায়ক এর দায়িত্ব পান। ব্যাবসায়ী হিসেবেও সফল এই নেতা। অত্যন্ত সুনামের সহিত তিনি ঠিকাদারী ব্যাবসা করে যাচ্ছেন।

রায়পুরের বিভিন্ন ইউনিয়নে গিয়ে জানা যায়, আসন্ন উপজেলা পরিষদ ভোটে যতোজন ভাইস-চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, সর্বোচ্চ আলোচনায় রয়েছেন এই তরুন রাজনৈতিক নেতা কৌশিক আহমেদ সোহেল। ছাত্রজীবন থেকেই মানুষের সেবায় সবসময় ব্যাস্ত থাকতেন এই নেতা। বন্যায়, শীতে এলাকার গরীব জনসাধারনের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরন করে জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে, করোনা মহামারির সময় লকডাউনে আটকা পড়া শত শত মানুষের জন্য খাদ্য ও ঔষধ সরবরাহ করে ব্যাপক সুনাম অর্জন করেন।

সাধারন মানুষের বিপদ-আপদে ছুটে যান মানবদরদী এই নেতা। সদা হাস্যোজ্জল, সদালাপী, শিক্ষিত মার্জিত আচরন করেই মানুষের হৃদয়ে জায়গা করেছেন, জনপ্রিয় এই নেতা। তাছাড়া ভোটের মাঠে যুবসমাজকে নিয়ে ব্যাপক প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন তিনি। রায়পুরের পশ্চিমাঞ্চলে একছেটিয়া সমর্থন রয়েছে তাঁর।

একান্ত আলাপে তিনি বলেন, আমার ব্যাক্তিগত চাওয়া বলতে কিছু নেই। শুধুমাত্র জনগনের সেবা এবং সহযোগিতার জন্যই নির্বাচনে অংশগ্রহন করবো। বিজয়ী হলে জনকল্যানে নিজেকে নিয়োজিত রাখবো। বিশেষ করে রায়পুরের পিছিয়ে পড়া জনগনের কল্যানে কাজ করে যাবো। তাদের শিক্ষা, চিকিৎসা, স্যানিটেশন, যোগাযোগ ব্যাবস্থার উন্নয়নে কাজ করবো। তাছাড়া সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর