রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

রায়পুর প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে ৮ম ডে-ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ২৪৮ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, নভেম্বর ২৪, ২০২৩, ২:০১ অপরাহ্ণ

পীরজাদা মোঃ মাসুদ হোসাইনঃ রায়পুর, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে রোভার স্কাউট গ্রুপের নিজ উদ্যোগে পতাকা উত্তোলনের মাধ্যমে ২৩ নভেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ (বৃহস্পতিবার) কলেজ মাঠে বার্ষিক ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ মোঃ নুরুল আমিন ও গ্রুপ সভাপতি প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ- এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস লক্ষ্মীপুর জেলা রোভারের কমিশনার ও লক্ষ্মীপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর কাজী ফারুকী কল্যান ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান ভুইয়া,মাহবুবে এলাহী সানি সহকারি কমিশনার লক্ষ্মীপুর জেলা রোভার,এ এফ এম মাহবুব এহসান সম্পাদক লক্ষ্মীপুর জেলা রোভার, সাইফুল ইসলাম প্রধান শিক্ষক প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল, নাসরিন সুলতানা শ্যামলী গার্ল গাইডস লিডার ও কোষাধ্যক্ষ রায়পুর উপজেলা, আখতার হোসাইন খান প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, জয়নাল আবেদীন সিনিয়র রোভার প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মোঃ নুরুল আমিন তাঁর বক্তব্যে বলেন-দক্ষ, যোগ্য ও সুশৃঙ্খল জাতি গঠনে রোভার স্কাউটের বিকল্প নেই।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অত্র কলেজের রোভার স্কাউট লিডার ও উডব্যাজার আবদুল মতিন।
উল্লেখ্য, লক্ষ্মীপুর জেলায় প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ ইউনিট রোভার স্কাউটিং এ প্রশংসনীয় ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর