সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রায়পুর সাংবাদিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন, সভাপতি জহির সম্পাদক ফারুক নির্বাচিত

রিপোর্টারের নাম / ১৫৫ টাইম ভিউ
আপডেট : শনিবার, আগস্ট ২৬, ২০২৩, ১১:২৯ অপরাহ্ণ

পীরজাদা মোঃ মাসুদ হোসাইন  রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

 

লক্ষ্মীপুর জেলার রায়পুর সাংবাদিক ইউনিয়নের বার্ষিক (২০২৩-২০২৪) নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে জহির হোসেন সভাপতি এবং ফারুক হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

২৬ আগষ্ট শনিবার বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ ফলাফল ঘোষণা করেন।

 

সভাপতি পদে ১১ভোট পেয়ে জহির হোসেন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াহিদুর রহমান মুরাদ পেয়েছেন ১০ ভোট।

 

সাধারণ সম্পাদক পদে ১৪ ভোট পেয়ে ফারুক হোসেন বিজয়ী হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী নূর উদ্দিন পেয়েছেন ০৭ ভোট। সাংগঠনিক সম্পাদক হিসেবে ১৪ ভোট পেয়ে বিজয়ী মাহবুব হোসেন রনি। তার প্রতিদ্বন্দ্বী খোরশেদ আলম রনি পেয়েছেন ০৭ ভোট।

দপ্তর সম্পাদক হিসেবে ১৯ ভোট পেয়ে বিজয়ী রায়হান হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদুন্নবী সুমন পেয়েছেন ০২ ভোট।

অর্থ সম্পাদক হিসেবে ১৫ ভোট পেয়ে বিজয়ী মেহেদী হাসান মাছুম হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী রাকিব হোসেন পেয়েছেন ০৬ ভোট।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, রায়পুর পৌরসভা আওয়ামী লীগের সাঃ সম্পাদক আবু সাঈদ ঝুটন,সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন আব্দুর রহমান তুহিন চৌধুরী, শাহাদাত হোসেন শিমুল ও শরীফ হোসেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর