আবু সাঈদ গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্তি” বিষয়ে গ্রাম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ডুমনী গ্রামবাসীর আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
গ্রাম বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ (শ্রীপুর ও সদরের একাংশ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ শফিকুল ইসলাম।
৩১ দফা বাস্তবায়নে গ্রাম বৈঠকে উপস্থিত ছিলেন,গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক,গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ আব্দুল রাজ্জাক, প্রহলাদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোমেন আকন্দ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও গ্রামবাসী।