সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী সার্ভিস বাংলাদেশ’র উদ্যোগে মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন দক্ষিণাঞ্চলের বৃহত্তম মহিপুরে ব্যবসায়ীদের ‘গার্ডিয়ান’ নেই- দখল, অব্যবস্থাপনা ও দূষণে বাড়ছে দুর্ভোগ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ দ্রুত শেষ করার জন্য দোয়া চাইলেন পরমাণু শক্তি কমিশন চেয়ারম্যান 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি / ১৭৭ টাইম ভিউ
আপডেট : রবিবার, নভেম্বর ২, ২০২৫, ২:৪৪ অপরাহ্ণ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ দ্রুত শেষ করার জন্য সকলের কাছে দোয়া চাইলেন পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান। শনিবার (১ নভেম্বর) দুপুরে তিনি মোংলার পৌর শহরের বিএলএস মসজিদ দোয়া মাহফিলের মাধ্যমে দোয়া চান এবং বিকেলে উপজেলার টাটিবুনিয়া মন্দির ও সন্ধ্যায় দিগরাজ মন্দিরে গিয়ে সকলে কাছে আশীর্বাদ কামনা করেন।

 

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ শেষ হওয়ার কথা রয়েছে, কাজও চলছে পুরোদমে। আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের সকল ইউনিট সমানভাবে উৎপাদনে যাবে। তাই সবাইকে বলবো-দোয়া করেন, যাতে আমরা এটা ঠিক মতো করতে পারি। সুন্দর ও সঠিক ভাবে যদি কাজ সম্পন্ন হয়, তা হলে দুই ইউনিট মিলে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। যা দিয়ে বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি পূরণ হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিবেশের ওপর কোনো প্রভাব ফেলবে না বলেও জানান তিনি।

 

 

এর আগে সকালে মোংলায় পৌছালে সরকারের এ কর্মকর্তা কে ফুলেল শুভেচ্ছা জানানা বিএনপির নেতৃবৃন্দ।

এসময় মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, রামপাল উপজেরা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সংগঠনিক সম্পাদক মৃধা ফারুকুল ইসলাম, গোলাম নুর জনি, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার, মিঠাখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও খানজাহানসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

২০১৬ সালে শুরু হওয়া দেশের এ মেগা প্রকল্পের কাজ ২০২৫ সালে শেষ হওয়ার কথা থাকলেও রাজনৈতিক পট পরিবর্তনের ফলে এখনও চলছে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই শেষ হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর