বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

রেমাল ঝড়ে ক্ষতিগ্রস্থ দলিত পরিবারের পাশে হোপ আউটরিস্ট মিনিস্ট্রি ও প্রজ্ঞা ফাউন্ডেশন

রিপোর্টারের নাম / ১২৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, জুন ১২, ২০২৪, ১০:২৩ অপরাহ্ণ

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-

 

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই স্লোগানকে সামনে রেখে মানব সেবায় এগিয়ে এলো (PROGGA FOUNDATION) প্রজ্ঞা ফাউন্ডেশন।হোপ আউটরিস্ট মিনিস্ট্রির আর্থিক সহযোগিতায় আমেরিকান প্রবাসী উত্তম সাহা, মুনমুন সাহা,বিদেশি ফরেনার ভিক্টর,আনর্ডি,জন এর প্রচেষ্টায় রেমাল ঝড়ে ক্ষতিগ্রস্থ দশটি গ্রামের গরীব অসহায় দলিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো (PROGGA FOUNDATION) প্রজ্ঞা ফাউন্ডেশন।গ্রাম গুলো হলো,মহন্দী,দপালী,গদাইপুর,মড়ুগাছা,খেশরা,কৈই খালী,বারানগর, মামুদকাটি,কাশিমনগর।পরিবার প্রতি ৫ কেজি চাউল,১ কেজি আলু, ৫০০গ্রাম ডাউল,৫০০গ্রাম তেল, ৫০০গ্রাম লবন,সাবান প্রদান করা হয়।এমন সহযোগিতা পেয়ে অত্যান্ত খুশি গরিব অসহায় দলিত পরিবারগুলো। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সময়কালীন এমন মহতী উদ্যোগ চালু রাখার উদ্ধত আহ্বান জানান তারা।এ সময় (PROGGA FOUNDATION) প্রজ্ঞা ফাউন্ডেশনের চেয়ারম্যান রুপ কুমার সরকার,সভাপতি মনোরঞ্জন দাস,সাধারণ সম্পাদক বিপুল দাস সুপ্রিয়া সরকার,পূজা দাস,গোপাল সরকার,জসিম,বিলাস দাসসহ প্রজ্ঞা ফাউন্ডেশনের সদস্যগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। সহায়তা প্রদানকালে সকলে হোপ আউটরিস্ট মিনিস্ট্রি ও প্রজ্ঞা ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর