শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা গাজীপুর- ১আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান গাজীপুরে সৎ মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ,পলাতক ছেলে কুষ্টিয়া-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বিজয়ী ভোটের ঝড়ে নতুন ভোর-বিএনপির ঐতিহাসিক বিজয় : প্রফেসর ড. মো: আবু তালেব, বাউবি গাজীপুরে ৪টিতে বিএনপি ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী ‎খোলা চিঠি:নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য (গাজীপুর-৩) মহোদয় সমীপে

র‍্যাবের অভিযান ;১১৮ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার গাজীপুর / ৫১ টাইম ভিউ
আপডেট : বুধবার, জানুয়ারি ২১, ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, গাজীপুর 

মাদক বিরোধী বিশেষ অভিযানে বড় সাফল্য অর্জন করেছে র‍্যাব-১। বুধবার ২১ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে পরিচালিত অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ এক চিহ্নিত নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার পাশাপাশি অভিযানে দুটি মোবাইল ফোন ও একটি ডিজিটাল স্কেল জব্দ করা হয়। র‍্যাব সূত্র জানায়, বুধবার (২১ জানুয়ারি) ভোররাতে বিশ্বস্ত সোর্স, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর মহানগরীর গাছা থানার বোর্ডবাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে পূর্ব কলমেশ্বর এলাকার একটি বাসা থেকে মোছাঃ সালমা আক্তার (২৯) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত সালমা দীর্ঘদিন ধরে সীমান্ত পেরিয়ে আসা গাঁজা সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত সালমা আক্তারের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের পরিমাণ ও তথ্যপ্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গাছা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান

আটককৃত মাদক ব্যবসায়ী সালমাকে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর