বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: শফিকুল ও রফিক সরকারের সংবাদ সম্মেলন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছদ্মবেশে অভিযান অবৈধ স্পিরিট উদ্ধার,গ্রেপ্তার ২ রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ  জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন গণভোটে হ্যাঁ দিলে দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না -ফয়েজ আহমদ তৈয়্যব ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা ভেড়ামারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন ব্র্যাক  ব্যাটারির দুশ্চিন্তা কমাতে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ আনছে রিয়েলমি রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি

র‍্যাব- ৬ এর অভিযানে  গণধর্ষণ মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামী ঢাকার পল্লবী থেকে গ্রেফতার

রিপোর্টারের নাম / ২২০ টাইম ভিউ
আপডেট : সোমবার, এপ্রিল ১৭, ২০২৩, ১০:৪৩ পূর্বাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ) খুলনা প্রতিনিধি

 

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী স্কুলে যাওয়া আশার পথে আসামী শান্ত বিশ্বাসের সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের সুত্রধরে গত ২৯শে জুন বিকেলে শান্ত বিশ্বাস মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমকে সাহেবের কবরখানার সামনে ডেকে নেয়। সেখান থেকে কৌশলে সোনাডাঙ্গা মডেল থানাধীন বিহারী কলোনীর মোড়ে অবস্থিত ৫নং আসামীর ভাড়া বাসায় নিয়ে আসামীরা পালাক্রমে ভিকটিমকে ধর্ষণ করে।

 

এ বিষয়ে ভিকটিমের বোন বাদী হয়ে কেএমপি খুলনার সোনাডাঙ্গা থানায় আসামীদের বিরুদ্ধে গণধর্ষণ মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত উক্ত গণধর্ষণ মামলার অন্যতম পলাতক আসামী কাজী আরিফুল ইসলাম প্রীতমসহ ০৬ জনকে মৃত্যুদণ্ড এবং ০৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। ঘটনাটি জানতে পেরে র‍্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল উক্ত মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী কাজী আরিফুল ইসলাম প্রীতমকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। তারই ধারাবাহিকতায় র‍্যাব-৬ (সদর কোম্পানি) এবং র‌্যাব-১, ঢাকার একটি যৌথ আভিযানিক দল গত ১৫ই এপ্রিল (শনিবার) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার পল্লবী থানাধীন মিরপুর-১০ এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত গণধর্ষণ মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামী খুলনা সোনাডাঙ্গা থানাধীন কাজী আরিফুল ইসলাম প্রীতমকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে কেএমপি খুলনার সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর